ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৫:৩৪ এএম, ২২ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

বাদাম বেচি, আলহামদুলিল্লাহ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলাইছ, আর কী লাগে!’… জীবন সার্থক

প্রকাশিত : ০৫:৩৪ এএম, ২২ অক্টোবর ২০২৬

খুলনার নলিয়ানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হাত মিলিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বাদাম বিক্রেতা রাজু। তাঁর আনন্দের মুহূর্ত নিয়ে বিস্তারিত।

ডিজিটাল রিপোর্ট :

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হাত মেলাতে পেরে আনন্দে আত্মহারা খুলনার স্থানীয় বাদাম বিক্রেতা রাজু। প্রিয় নেতার সঙ্গে সরাসরি দেখা হওয়ার পর নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি কার সঙ্গে কথা কইলাম! আমার জীবন সার্থক। বাদাম বেচি, প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলাইছি, আর কী লাগে!’

বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনার দাকোপ উপজেলার নলিয়ানে প্রধানমন্ত্রীর সফরকালে এ ঘটনা ঘটে। তারেক রহমানের সঙ্গে হাত মেলানোর সুযোগ পেয়ে নিজের ভালো লাগার কথাও জানান রাজু।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা ২৮ মিনিটে হেলিকপ্টারে নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে হেঁটে নলিয়ান কোস্টগার্ডের পন্টুনের দিকে যাওয়ার সময় রাস্তার দুই পাশে অপেক্ষায় থাকা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।

এ সময় উপস্থিত ব্যক্তিরা স্লোগানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পথ চলতে কয়েকজনের সঙ্গে হাত মেলান তারেক রহমান। কারও কারও মাথায় হাত বুলিয়ে দেন তিনি। তাঁদের মধ্যেই ছিলেন স্থানীয় বাদাম বিক্রেতা রাজু।

প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর রাজু বলেন, ‘অসংখ্য ধন্যবাদ স্যার। আমার খুব ভালো লাগছে।’ তাঁর এই প্রতিক্রিয়া মুহূর্তটিকে ঘিরে স্থানীয়দের মধ্যে আগ্রহ তৈরি করে।

পরে সকাল ১০টা ৪৮ মিনিটে নৌপথে মোংলার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। দুপুর ১২টা ৫৫ মিনিটে তিনি মোংলায় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা মোংলা’র জেটিতে পৌঁছান।

সফরসূচিতে বিকেলে মোংলা বন্দরের কার্যক্রম ও জেটি পরিদর্শনের পাশাপাশি প্রস্তাবিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) অর্থনৈতিক অঞ্চল এলাকা ঘুরে দেখার কর্মসূচি রয়েছে। দিনব্যাপী সরকারি কর্মসূচি শেষে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com