ঢাকা, ২১ অক্টোবর, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত : ১২:১৩ এএম, ২০ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

শাহজালাল বিমানবন্দরে দ্রুত লাগেজ সরবরাহ, ২০ মিনিটেই হাতে পাচ্ছেন যাত্রীরা

প্রকাশিত : ১২:১৩ এএম, ২০ অক্টোবর ২০২৬

শাহজালাল বিমানবন্দরে ২০ মিনিটে লাগেজ

নিজস্ব প্রতিবেদক :

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হওয়া লাইভ ব্যাগেজ মনিটরিং ব্যবস্থায় লাগেজ সরবরাহের সময় কমেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। নতুন ব্যবস্থায় উড়োজাহাজ থেকে নামার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই লাগেজ হাতে পাচ্ছেন যাত্রীরা।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বিমানবন্দর পরিদর্শন শেষে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে এ সেবার ধারাবাহিকতা ও মান নিশ্চিত করা প্রয়োজন।

এদিকে সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্তের কারণে রিয়াদগামী ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে জানান মন্ত্রী। প্রয়োজনীয় অনুমতি পাওয়া গেলে পুনরায় ফ্লাইট চালু করা হবে।

রিয়াদ রুট বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ কমাতে বিকল্প ব্যবস্থা হিসেবে দাম্মাম ও মদিনা রুটে পরিবহনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com