ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৯:৪৬ এএম, ১৮ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

বিদ্যালয়ে ধস্তাধস্তি: ফুলবাড়ীয়ায় শিক্ষক দম্পতিকে দুই বিদ্যালয়ে বদলি

প্রকাশিত : ০৯:৪৬ এএম, ১৮ অক্টোবর ২০২৬

ফুলবাড়ীয়ায় বিদ্যালয়ে ধস্তাধস্তি, শিক্ষক দম্পতিকে দুই স্কুলে বদলি

ডিজিটাল রিপোর্ট :

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে ধস্তাধস্তির ঘটনায় এক শিক্ষক দম্পতিকে উপজেলার দুটি ভিন্ন বিদ্যালয়ে বদলি করা হয়েছে। এর আগে সহকারী শিক্ষক আছমা খাতুনকে বদলি করা হয়েছিল। এবার তাঁর স্বামী ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষককেও অন্য বিদ্যালয়ে পাঠানোর আদেশ দিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (১৭ অক্টোবর) ময়মনসিংহ বিভাগীয় উপপরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার প্রধান শিক্ষককে উপজেলার উত্তর প্রান্তে অবস্থিত বৈদ্যবাড়ি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলির আদেশ দেন। অন্যদিকে, সহকারী শিক্ষক আছমা খাতুনকে দক্ষিণ প্রান্তের কাহালগাঁও দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে।

অফিসকক্ষের ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে

গত ৫ অক্টোবর ফুলবাড়ীয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে শিক্ষক দম্পতির মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

ঘটনার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তদন্ত করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহা. ইকবাল হোসেন। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার কথা জানিয়ে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন তিনি।

এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সহকারী শিক্ষক আছমা খাতুনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করেন এবং তাঁকে অন্য বিদ্যালয়ে বদলি করেন। সর্বশেষ প্রধান শিক্ষককেও বদলির আদেশ দেওয়া হয়েছে।

দীর্ঘদিনের পারিবারিক বিরোধের প্রভাব বিদ্যালয়ে

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক আছমা খাতুনের মধ্যে প্রায় ১২ বছর ধরে পারিবারিক বিরোধ চলছিল। একপর্যায়ে সেই বিরোধের প্রভাব কর্মস্থলেও পড়ে। তাঁদের মধ্যে মাঝেমধ্যে প্রকাশ্যে বাগ্‌বিতণ্ডা ও ঝগড়ার ঘটনা ঘটত বলে জানা গেছে।

এ নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। বিরোধের নেতিবাচক প্রভাব পড়ে বিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রেও। পরিস্থিতির কারণে অনেক অভিভাবক তাঁদের সন্তানদের অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করান। এতে বিদ্যালয়টিতে শিক্ষার্থী ভর্তির সংখ্যা কমতে থাকে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

যা বলছে শিক্ষা বিভাগ

উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহা. ইকবাল হোসেন জানান, আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বৈদ্যবাড়ি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে। এর আগে সহকারী শিক্ষক আছমা খাতুনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করে তাঁকে কাহালগাঁও দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়।

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com