ঢাকা, ০৬ অক্টোবর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৮:৫৭ এএম, ০৫ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

শিক্ষক দিবসে শিক্ষার্থীদের ফুল নেওয়ার পরই প্রধান শিক্ষকের মৃত্যু

প্রকাশিত : ০৮:৫৭ এএম, ০৫ অক্টোবর ২০২৬

শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর কিছুক্ষণ পর মারা যান প্রধান শিক্ষক নুর আজম।

নিউজ ডেস্ক :

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষার্থীদের কাছ থেকে হাসিমুখে ফুল নিয়ে শুভেচ্ছা গ্রহণ করেছিলেন পঞ্চগড় সদর উপজেলার মীরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আজম (৫৬)। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ফুল নেওয়ার কিছুক্ষণ পর হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তিনি।

সোমবার (৫ অক্টোবর) সকালে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে নুর আজম বিদ্যালয়ে আসেন। শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। পরে অন্য শিক্ষকরা শ্রেণিকক্ষে চলে গেলে সকাল ১০টা ২০ মিনিটের দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি।

অবস্থার অবনতি হলে বিদ্যালয়ের অফিস সহকারী দ্রুত তাকে ইজিবাইকে করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতাউর রহমান বলেন, শিক্ষক দিবসের দিনেই প্রিয় প্রধান শিক্ষককে এভাবে হারাতে হবে, তা তারা কেউ ভাবতে পারেননি।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক মোখলেসুর রহমান জানান, হাসপাতালে আনার পর নুর আজমের রক্তচাপ পাওয়া যাচ্ছিল না। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক করার জন্য প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়। পরে ইসিজি করার পর তার মৃত্যু নিশ্চিত করা হয়। চিকিৎসকের ধারণা, তিনি ম্যাসিভ হার্ট অ্যাটাকে মারা গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, নুর আজম আগে থেকেই ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। ২০১২ সালে তিনি মীরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। সোমবার রাত ৯টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

তার মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com