ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০২:৩৬ এএম, ২১ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রার্থনা জানিয়ে চিঠি

প্রকাশিত : ০২:৩৬ এএম, ২১ নভেম্বর ২০২৬

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে লেখা চিঠি পাওয়া গেছে।

ডিজিটাল রিপোর্ট :

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নিয়ে লেখা একটি চিঠি পাওয়া গেছে। এতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রার্থনা জানানো হয়েছে। পাশাপাশি তাকে ছাড়া দেশ অচল বলেও উল্লেখ করেছেন চিঠির লেখক।

শনিবার (২১ নভেম্বর) পাগলা মসজিদের দানবাক্স খোলার পর টাকা গণনার সময় চিঠিটি পাওয়া যায়। এর শুরুতে লেখা রয়েছে, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু।’

চিঠিতে লেখক দাবি করেন, বাংলার জনগণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চায়। সেখানে লেখা হয়েছে, ‘এ দেশ শেখ হাসিনার কাছে নিরাপদ, আর কারো কাছে নিরাপদ নয়।’

একই সঙ্গে শেখ হাসিনাকে আবার বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করার কথাও উল্লেখ করা হয়েছে। চিঠিতে আরও লেখা হয়েছে, ‘শেখ হাসিনা ছাড়া এ দেশ অচল।’

চিঠির শেষাংশে বাংলার ১৮ কোটি মানুষের দাবি উল্লেখ করে শুভেচ্ছান্তে ‘কেন্দুয়া থানা আওয়ামী লীগ’ লেখা রয়েছে। তবে চিঠিটি কে বা কারা লিখেছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পাগলা মসজিদে প্রতিদিনই নানা নিয়ত, মানত ও প্রার্থনা নিয়ে মানুষ দান করেন। দানবাক্সে অর্থের পাশাপাশি কখনো কখনো পাওয়া যায় ব্যক্তিগত আবেগ, আশা-আকাঙ্ক্ষা ও নানা বার্তা লেখা চিঠিও। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রার্থনা জানিয়ে পাওয়া এই চিঠিও তেমনই একটি বার্তা।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com