ঢাকা, ০১ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ১২:৪৩ এএম, ০১ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

দৃষ্টিশক্তি নেই, তবু এইচএসসিতে জিপিএ-৫ পেলেন মৌমি

প্রকাশিত : ১২:৪৩ এএম, ০১ নভেম্বর ২০২৬

দৃষ্টিপ্রতিবন্ধী মৌমি

ডিজিটাল রিপোর্ট :

দৃষ্টিশক্তি না থাকলেও অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর অধ্যবসায়ের মাধ্যমে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন তাহমিনা আক্তার মৌমি। তাঁর এই সাফল্য পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি করেছে।

মৌমির বাড়ি মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর গ্রামে। তিনি আব্দুল আহাদ ও আমিনা আক্তার পুষ্প দম্পতির মেয়ে। সিলেটের ঐতিহ্যবাহী সরকারি মদন মোহন কলেজের শিক্ষার্থী মৌমি।

পড়াশোনার সুবিধার জন্য প্রথম শ্রেণি থেকেই সিলেটে দৃষ্টিপ্রতিবন্ধীদের কল্যাণে কাজ করা গ্রিন ডিজএবেল্ড ফাউন্ডেশনের (জিডিএফ) আবাসিক শিক্ষার্থী হিসেবে অবস্থান করছেন তিনি। সেখান থেকেই পড়াশোনা চালিয়ে উচ্চমাধ্যমিক পর্যায়ে এই অসাধারণ ফল অর্জন করেছেন।

পরীক্ষার হলে মৌমির উত্তরপত্র লেখার দায়িত্ব পালন করেন তাঁর চেয়ে বয়সে ছোট শ্রুতিলেখক পল্লব রায়। পরীক্ষার সময় পল্লব প্রশ্ন পড়ে শোনাতেন। মৌমি মুখে উত্তর বললে তিনি সেগুলো উত্তরপত্রে লিখে দিতেন। এভাবেই প্রতিটি পরীক্ষায় অংশ নিয়ে কাঙ্ক্ষিত ফল অর্জন করেন মৌমি।

এবার সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৫০ দশমিক ৯০ শতাংশ। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও আগের তুলনায় কমেছে। এমন ফলাফলের মধ্যে মৌমির জিপিএ-৫ অর্জন বিশেষভাবে প্রশংসিত হচ্ছে।

নিজের সাফল্যের অনুভূতি জানাতে গিয়ে মৌমি বলেন, সবার আন্তরিক সহযোগিতা ও দোয়ার কারণেই তিনি শারীরিক প্রতিবন্ধকতা অতিক্রম করে কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পেরেছেন।

মৌমির এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়; দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্যও এটি অনুপ্রেরণার দৃষ্টান্ত। অধ্যবসায়, সহায়তা ও শিক্ষার সুযোগ থাকলে প্রতিবন্ধকতা পেরিয়েও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব—মৌমির ফলাফল সেই বার্তাই দেয়।

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com