কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় পোশাক কারখানার ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড পোশাক কারখানার ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১ নভেম্বর) দুপুরে এ আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তারেকুল ইসলাম দুপুরে এ তথ্য জানান। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি।
স্টেশন কর্মকর্তা জানান, ঝুট গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। কিন্তু শ্রমিক বিক্ষোভের কারণে সকাল থেকেই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় তৈরি হয় দীর্ঘ যানজট। এতে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে বাধার মুখে পড়ে। একপর্যায়ে ইউনিট দুটি ফিরে যেতে বাধ্য হয়।
পরে বিজিবির পাহারায় মহাসড়কের উল্টো পথে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আবার ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com