ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৩:২৯ এএম, ২৮ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

জাতির কাছে ক্ষমা চাইলেন মুখে ‘চুন-কালি লাগা’ সেই মাসুদ

প্রকাশিত : ০৩:২৯ এএম, ২৮ অক্টোবর ২০২৬

মাসুদ রানার ক্ষমা প্রার্থনা ও নতুন স্ত্রীকে তালাক দেওয়ার ঘোষণা

ডিজিটাল রিপোর্ট :

প্রথম স্ত্রীকে সঙ্গে রেখেই তাঁর আপন ছোট বোনকে বিয়ে করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেওয়া টিকটকার ও আইনজীবীর সহকারী মো. মাসুদ রানা ক্ষমা চেয়েছেন। একই সঙ্গে নতুন স্ত্রীকে তালাক দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারে এসে নিজের সিদ্ধান্তকে ভুল বলে স্বীকার করেন মাসুদ। এ সময় তিনি হাত জোড় করে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।

লাইভে মাসুদ রানা বলেন, প্রথম স্ত্রীকে বিবাহবিচ্ছেদ না করেই তাঁর আপন শ্যালিকাকে বিয়ে করাটা তাঁদের বড় ভুল ছিল। তাঁর দাবি, প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার পর শ্যালিকাকে বিয়ে করলে হয়তো এ নিয়ে সামাজিক ও আইনি প্রশ্ন তৈরি হতো না—বিষয়টি আগে বুঝতে পারেননি তিনি।

মাসুদ আরও বলেন, সম্পর্কটির সামাজিক ও ধর্মীয় দিক সম্পর্কে আগে থেকে পরিষ্কার ধারণা থাকলে তাঁরা এমন সিদ্ধান্ত নিতেন না এবং বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতেন না। ভবিষ্যতে সমাজ ও পরিস্থিতি বিবেচনায় নিয়ে জীবন পরিচালনার কথাও জানান তিনি।

লাইভে তাঁদের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া বন্ধ করার অনুরোধ জানান মাসুদ। পাশাপাশি নতুন স্ত্রীকে তালাক দেওয়ার সিদ্ধান্তের কথা জানান তিনি।

জানা যায়, নওগাঁর বদলগাছী সদর ইউনিয়নের বৈরাগীপাড়ায় প্রথম স্ত্রী মৌসুমীকে নিয়ে একটি ভাড়া বাসায় থাকতেন মাসুদ রানা। গত ২৪ অক্টোবর সেখানে তাঁদের গায়ে হলুদের আয়োজন হয়। পরদিন ২৫ অক্টোবর তিনি প্রথম স্ত্রীর ছোট বোন পূর্ণিমাকে বিয়ে করেন।

বিয়ের পর মাসুদ দাবি করেছিলেন, প্রথম স্ত্রী মৌসুমীর সম্মতি ও সহযোগিতায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, পূর্ণিমার অন্যত্র বিয়ে হলে তাঁদের আগে ধারণ করা কিছু টিকটক ভিডিওকে কেন্দ্র করে হয়রানির আশঙ্কা ছিল। সেই পরিস্থিতি এড়াতেই তিনি বিয়ের সিদ্ধান্ত নেন বলে দাবি করেন।

বিয়ের পর দুই স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও প্রকাশ করা হলে সেগুলো দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনাটি নিয়ে অনলাইনে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।

এরই মধ্যে সোমবার (২৬ অক্টোবর) রাতে নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজি বিরামগ্রাম এলাকায় ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। স্থানীয়দের একটি অংশের প্রতিবাদের মুখে মাসুদ রানাকে মুখে চুন-কালি মাখিয়ে এলাকা থেকে বের করে দেওয়ার অভিযোগও উঠে এসেছে।

ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে। তবে নতুন স্ত্রীকে তালাক দেওয়ার ঘোষণার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা এখনো স্পষ্ট নয়।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com