ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০২:১৯ এএম, ২৬ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে অ'পহ'র'ণে'র অভিযোগ, মাদ্রাসার প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে মা'ম'লা

প্রকাশিত : ০২:১৯ এএম, ২৬ অক্টোবর ২০২৬

গাজীপুরে মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

ডিজিটাল রিপোর্ট :

গাজীপুর সদর উপজেলায় অষ্টম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের অভিযোগে একটি মহিলা মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ছাত্রীকে অপহরণ করা হয়েছে বলে মামলায় অভিযোগ করেছেন তার বাবা।

ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে জয়দেবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন। মামলার প্রধান আসামি আরিফুল ইসলাম স্থানীয় একটি মহিলা মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষক।

মামলার অন্য আসামিরা হলেন আরিফুল ইসলামের বাবা সেলিম মিয়া, মা রহিমা খাতুন, ভাই শরীফ মিয়া এবং সহযোগী দেলোয়ার হোসেন। তাঁদের সবার বাড়ি ময়মনসিংহ সদর থানা এলাকায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই ছাত্রী স্থানীয় একটি মহিলা মাদ্রাসায় পড়াশোনা করত। মাদ্রাসার প্রধান শিক্ষক আরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন এবং উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ করা হয়েছে। প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণের হুমকিও দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ১০ অক্টোবর সকালে অন্য আসামিদের সহযোগিতায় ছাত্রীকে ফুসলিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।

ঘটনার পর থেকে প্রধান আসামি আরিফুল ইসলামসহ মামলার অন্য অভিযুক্তরা পলাতক রয়েছেন বলে জানানো হয়েছে। তাঁদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com