অস্টিওপোরোসিসে হাড় ভঙ্গুর হয়ে যাওয়ায় সামান্য চাপেও হাড় ভাঙার ঝুঁকি বাড়তে পারে।
ভালোবাসার সাধারণ এক আলিঙ্গন যে হাড় ভাঙার কারণ হতে পারে, তা হয়তো কল্পনাও করেননি চীনের এক দম্পতি। স্ত্রীকে উষ্ণতা দিতে জড়িয়ে ধরেছিলেন স্বামী। কিন্তু সেই আলিঙ্গনেই স্ত্রীর পাঁচটি পাঁজর ভেঙে যায়, আরেকটিতে দেখা দেয় চিড়। পরে চিকিৎসা পরীক্ষায় জানা যায়, ওই নারী তীব্র অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয় রোগে ভুগছিলেন।
চীনের স্থানীয় সংবাদমাধ্যম ‘জিংসি লাইভ’-এর বরাতে জানা যায়, শীত লাগার কথা জানালে ওয়াং পদবির ওই ব্যক্তি স্ত্রীকে জড়িয়ে ধরেন। এ সময় হাড় ভাঙার শব্দ শুনতে পান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তীব্র ব্যথায় কাতর হয়ে স্ত্রী মাটিতে বসে পড়েন।
স্বামীর দাবি, তিনি স্বাভাবিকভাবেই স্ত্রীকে আলিঙ্গন করেছিলেন, অতিরিক্ত কোনো শক্তি প্রয়োগ করেননি। ঘটনার গুরুত্ব বুঝতে না পেরে দম্পতি সারা রাত ব্যথা সহ্য করেন। পরদিন সকালে হাসপাতালে গেলে চিকিৎসকেরা বুকের সিটি স্ক্যান করেন।
পরীক্ষায় স্ত্রীর পাঁচটি পাঁজর ভাঙা এবং ষষ্ঠ পাঁজরে চিড় ধরা পড়ে। চিকিৎসকেরা জানান, অস্টিওপোরোসিসের কারণে তাঁর হাড় অত্যন্ত ভঙ্গুর হয়ে পড়েছিল।
ওয়াংয়ের ভাষ্য অনুযায়ী, তাঁর স্ত্রীর ওজন ৪৫ থেকে ৫০ কেজির মধ্যে। তিনি অতিরিক্ত ডায়েট করতেন এবং প্রায়ই রাতের খাবার বাদ দিতেন। পাশাপাশি সূর্যের আলোতেও খুব কম সময় কাটাতেন। বাড়ি থেকে মাত্র দুই-তিন মিনিটের দূরত্বে পারিবারিক দোকানেই তাঁর বেশির ভাগ সময় কাটত।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com