পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ। । ছবি: সংগৃহীত
ভারতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে এবং এ জন্য বিদেশ থেকে অর্থ ঢুকছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ। তার দাবি, দিল্লি থেকে কলকাতায়ও অর্থ যাচ্ছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) কলকাতার ইকো পার্কে প্রাতর্ভ্রমণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশের প্রসঙ্গ: বাংলাদেশে ভারতবিরোধী কিছু গোষ্ঠী সক্রিয় রয়েছে উল্লেখ করে দিলীপ ঘোষ বলেন, এসব গোষ্ঠী সব সময় ভারতের বিরোধিতা করে এসেছে। বাংলাদেশে ভারতবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে ভারতের অভ্যন্তরীণ পরিস্থিতির কোনো যোগসূত্র রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, এখানেও এর যোগসূত্র রয়েছে। বাংলাদেশ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তবে বাংলাদেশের উন্নয়নের পক্ষে ভারতের অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, "আমরা বাংলাদেশকে সমর্থন করি। আমরা চাই, ওখানে উন্নতি হোক।"
দিল্লির বিক্ষোভ প্রসঙ্গ: এর আগে ভারতের রাজধানী দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের ঘটনা ঘটে। ওই আন্দোলনের পেছনেও বাংলাদেশে সক্রিয় কিছু ভারতবিরোধী গোষ্ঠীর ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেছিলেন দিলীপ ঘোষ।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com