ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০২:৩৮ এএম, ২৪ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

বাবা তার কন্যাকে পশু থেকে রক্ষা করতে মেগাটনের থাপ্পড় মারার ক্ষমতা রাখে

প্রকাশিত : ০২:৩৮ এএম, ২৪ অক্টোবর ২০২৬

সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন।

ডিজিটাল রিপোর্ট :

সন্তানকে বিপদ থেকে রক্ষা করতে একজন বাবা তাৎক্ষণিকভাবে কঠোর প্রতিক্রিয়া দেখাতে পারেন বলে মন্তব্য করেছেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন। এমন পরিস্থিতিতে বিচারের অপেক্ষা না করে প্রতিক্রিয়া দেখানোর কথা উল্লেখ করে তিনি বলেন, নিজে এমন পরিস্থিতিতে পড়লেও একই কাজ করতেন, প্রয়োজনে আরও কঠোর হতেন।

শনিবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের এ অবস্থান তুলে ধরেন তিনি।

পোস্টে মাহবুব কবির মিলন লেখেন, সন্তানকে বিপদ থেকে রক্ষার তাগিদে বাবা মুহূর্তের আবেগে কঠোর প্রতিক্রিয়া দেখাতে পারেন।

শিশুদের নিরাপত্তা ও ব্যক্তিগত পরিসর নিয়ে বিদেশের সচেতনতার উদাহরণ দিতে গিয়ে সিঙ্গাপুরে ভ্রমণের একটি অভিজ্ঞতা বর্ণনা করেন তিনি। মাহবুব কবির জানান, একবার সিঙ্গাপুরের নির্জন সড়কের একটি যাত্রীছাউনিতে পাঁচ-ছয় বছর বয়সী একটি শিশুকে একা বসে থাকতে দেখে তাঁর মনে হয়েছিল, শিশুটি হয়তো হারিয়ে গেছে বা বিপদে পড়েছে। এ কারণে শিশুটির সঙ্গে কথা বলতে এগিয়ে গেলে সিঙ্গাপুরের নাগরিক এক আত্মীয় তাঁকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেন।

ওই আত্মীয় তাঁকে জানিয়েছিলেন, কোনো শিশু বিপদে পড়লে পুলিশ সহায়তা করে। অপরিচিত কেউ শিশুটির কাছে গিয়ে বসলে বরং তাঁকেই সন্দেহের মুখে পড়তে হতে পারে।

অস্ট্রেলিয়ায় বসবাসরত নিজের ভাগ্নিকে নিয়ে আরেকটি অভিজ্ঞতার কথাও পোস্টে উল্লেখ করেন মাহবুব কবির। তাঁর ভাষ্য অনুযায়ী, ভাগ্নি ছোট থাকতেই অস্ট্রেলিয়ায় চলে যায়। পাঁচ-ছয় বছর বয়সে দেশে বেড়াতে এলে তিনি শিশুটির মাথায় স্নেহের চুমু দিয়েছিলেন। পরে শিশুটি তার মাকে জিজ্ঞাসা করে, খালু তাকে স্পর্শ করেছেন কেন। ঘটনাটি শিশুটির মায়ের সামনেই ঘটেছিল বলে জানান তিনি।

বিদেশে শিশুদের ব্যক্তিগত পরিসর ও নিরাপত্তা সম্পর্কে ছোটবেলা থেকেই সচেতন করা হয় বলে মন্তব্য করেন মাহবুব কবির।

পোস্টে উন্নত দেশের শিক্ষা, আইন ও সামাজিক পরিবেশের ভূমিকা তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের অপরাধ, নির্যাতন ও দুর্নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর মতে, এসব সমস্যার শিকড় গভীরে।

দেশের বিচারব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন সাবেক এই অতিরিক্ত সচিব। তাঁর বক্তব্য, অপরাধের পর সহজে জামিন পাওয়ার প্রত্যাশা এবং অপরাধীদের বিরুদ্ধে কার্যকর জবাবদিহির অভাব অপরাধপ্রবণতা বাড়াতে পারে।

পোস্টের শেষাংশে ধর্মীয় অনুশীলন ও ব্যক্তিগত আচরণের মধ্যে অসংগতির সমালোচনা করেন তিনি। নামাজ আদায়ের পাশাপাশি অন্যায় ও অপরাধ থেকে বিরত থাকার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন মাহবুব কবির মিলন।

মতামত বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com