সংগ্রহীত
জামায়াতে ইসলামীর আমিরের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। তিনি বলেছেন, জামায়াত আমিরের বক্তব্য শুনে মানুষ হাসি-তামাশা করছে।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ কেন্দ্রীয় বারোয়ারি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, জামায়াত আমির সরকারকে সহযোগিতা না করে দেশের ১৮ কোটি মানুষকে সহযোগিতা করার কথা বলেছেন। তবে জনগণের ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা না করে জনগণকে কীভাবে সহযোগিতা করা সম্ভব, সে প্রশ্ন তোলেন তিনি।
জামায়াত আমিরের প্রতি আহ্বান জানিয়ে রাশেদ খান বলেন, দেশ পুনর্গঠনে সরকার কাজ করছে এবং এ কাজে সবার সহযোগিতা প্রয়োজন। জনগণের ভোটে ক্ষমতায় আসা সরকারকে সহযোগিতা করা রাজনৈতিক দলগুলোর নৈতিক দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com