ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৭:৫৭ এএম, ১৩ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

ফেসবুকে নারীর সঙ্গে আপত্তিকর ভিডিওর জেরে ইসলামী আন্দোলনের নেতা বহিষ্কার

প্রকাশিত : ০৭:৫৭ এএম, ১৩ অক্টোবর ২০২৬

ইসলামী আন্দোলনের নেতা আব্বাস উদ্দিন

ডিজিটাল রিপোর্ট :

সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে ভিডিও কলের কথোপকথন ছড়িয়ে পড়ার পর ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিনকে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে দলটি। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার দাবি করেছে সংগঠনটি।

সোমবার (১২ অক্টোবর) রাতে জেলা দক্ষিণ শাখার প্রচার সম্পাদক মাওলানা নুরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন প্রচার সম্পাদক মাওলানা মো. নুরুল ইসলাম।

তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ার দাবি

দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আব্বাস উদ্দিনের বিরুদ্ধে চারিত্রিক স্খলনসংক্রান্ত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাঁকে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলা কমিটির যুগ্ম সম্পাদক মাওলানা সালাউদ্দিনকে ভারপ্রাপ্ত সেক্রেটারির দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, রাজনীতির পাশাপাশি আব্বাস উদ্দিন স্থানীয় একটি কওমি মাদ্রাসার পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে তাঁকে নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। ভিডিওটিতে এক নারীর সঙ্গে তাঁর ভিডিও কলে কথোপকথনের দৃশ্য রয়েছে বলে দাবি করা হচ্ছে।

এর আগে গঠন করা হয় তদন্ত কমিটি

এ ঘটনায় গত রোববার আব্বাস উদ্দিনকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি। ভোলা দক্ষিণ জেলা শাখার সভাপতি কামাল উদ্দিনকে ওই কমিটির প্রধান করা হয়।

অভিযোগ অস্বীকার আব্বাস উদ্দিনের

তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন আব্বাস উদ্দিন। তাঁর দাবি, ভিডিও কলে থাকা নারী তাঁর স্ত্রী এবং ভিডিওটি কয়েক মাস আগের।

আব্বাস উদ্দিনের ভাষ্য, ভিডিওটি যে মুঠোফোনে সংরক্ষিত ছিল, সেটি সম্প্রতি চুরি হয়েছে। একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিওটি ছড়িয়ে দিয়ে তাঁকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় দলীয় তদন্তের চূড়ান্ত ফলাফল সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com