ঢাকা, ১২ অক্টোবর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০১:০২ এএম, ১১ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

ডাম্প ট্রাকের চাপায় দুমড়েমুচড়ে গেছে গাড়ি, ভেতরে ছিলেন তানজিন তিশা

প্রকাশিত : ০১:০২ এএম, ১১ অক্টোবর ২০২৬

তানজিন তিশা। ছবি: সংগৃহীত

ডিজিটাল রিপোর্ট :

মানিকগঞ্জের ভাড়ারিয়া বাজারে একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার পথে ভয়াবহ এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। পথে একটি ডাম্প ট্রাকের চাপায় দুমড়েমুচড়ে গেছে তাঁকে বহনকারী গাড়ি। তবে আল্লাহর অশেষ রহমতে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন তিনি। এই ঘটনার পর মানিকগঞ্জের যাত্রা বাতিল করে ঢাকায় ফিরেছেন এই অভিনেত্রী।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেন তানজিন তিশা। পোস্টে তিনি লেখেন, ‘মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সাথে, ইনশাআল্লাহ।’

জানা গেছে, মানিকগঞ্জের ভাড়ারিয়া বাজারে ‘রয়েল ফ্যাশন’ নামের একটি ফ্যাশন হাউজের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল তাঁর। তানজিন তিশার আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছিলেন আয়োজকেরা এবং ভক্তদের মধ্যেও ছিল ব্যাপক উদ্দীপনা। কিন্তু হঠাৎ এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি বাতিল করা হয়।

দুর্ঘটনার বিষয়ে তানজিন তিশা গণমাধ্যমকে বলেন, ‘গত রাতটি আমি ভুলতে পারব না। আমি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলাম। একটি ডাম্প ট্রাক আমার গাড়িটি দুমড়েমুচড়ে দিয়েছে। আমার এই গাড়ি খুব প্রিয়, কারণ কষ্টার্জিত অর্থ দিয়ে এটি কিনেছি। সুতরাং এই ক্ষতি মেনে নেওয়া আমার জন্য সহজ নয়। তারপরও আলহামদুলিল্লাহ!’

নিজের শারীরিক অবস্থা সম্পর্কে তিশা জানান, ‘আমি শরীরে কিছু আঘাত পেয়েছি। কিন্তু এখন ঠিক আছি। এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া। যারা আমাকে ভালোবাসেন, আমার জন্য দোয়া করেন, তাদের সবাইকে ধন্যবাদ।’

এদিকে তানজিন তিশার দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তাঁর ভক্ত-অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাঁর শারীরিক অবস্থা ও নিরাপত্তার খোঁজ নিচ্ছেন। ছোট পর্দায় নানা বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকহৃদয়ে বিশেষ স্থান করে নেওয়া এই তারকা সুস্থ আছেন জেনেই স্বস্তি প্রকাশ করেছেন শুভানুধ্যায়ীরা।

বিনোদন বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com