প্রধানমন্ত্রী
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত ১২ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এ ছাড়া বেশ কয়েকজন আহত হয়ে বর্তমানে দেশটির হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে এখন পর্যন্ত হতাহতের প্রকৃত সংখ্যা সম্পূর্ণভাবে জানা যায়নি। রিয়াদের বাংলাদেশ দূতাবাস সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে তথ্য সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, সৌদি আরবে হামলার ঘটনার পর যারা সুস্থ ও নিরাপদ আছেন, তাঁদের স্থানীয় দুটি হোটেলে স্থানান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী সার্বিকভাবে পুরো পরিস্থিতির খোঁজখবর রাখছেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হামলার সময় ৪১ জন ওমরাহ যাত্রীর একটি বড় দল রিয়াদ থেকে জেদ্দা যাওয়ার জন্য বিমানবন্দরের লাউঞ্জে অপেক্ষমাণ ছিলেন। তাঁরা সবাই বাংলাদেশি। হঠাৎ রিয়াদ বিমানবন্দরের মূল ভবন ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে।
সূত্র অনুসারে, নিহতদের মধ্যে দুজন বাংলাদেশিকে প্রাথমিকভাবে শনাক্ত করা গেলেও তাঁদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। এ ছাড়া এই ঘটনায় ১১ জন বাংলাদেশি নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, পরিস্থিতি সাপেক্ষে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
জানা গেছে, রিয়াদে আটকে থাকা ওমরাহ যাত্রীরা সবাই ঢাকার কামরাঙ্গীরচরের ‘জামিয়া আরাবিয়া রবিউল উলুম’ মাদ্রাসার শিক্ষক। বিমানবন্দর এলাকায় এই আকস্মিক হামলার পর তাঁদের নিরাপত্তা নিয়ে দেশে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর উৎকণ্ঠা বিরাজ করছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com