২০০৯ সালের ফোর্ট হুড হামলায় দণ্ডিত সাবেক মার্কিন সেনা কর্মকর্তা নিদাল হাসান।
২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে গুলি চালিয়ে ১৩ জনকে হত্যার দায়ে দণ্ডিত সাবেক সেনা কর্মকর্তা নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। আগামী ৩ ডিসেম্বর ফায়ারিং স্কোয়াডে তার মৃত্যুদণ্ড কার্যকরের তারিখ নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পেন্টাগনের এক কর্মকর্তা মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনার কথা নিশ্চিত করেছেন। তবে সম্প্রচারের বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, ২০০৯ সালের ৫ নভেম্বর ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে গুলির ঘটনায় ১৩ জন নিহত এবং ৩২ জন আহত হন। ওই হামলায় জড়িত থাকার দায়ে সাবেক মার্কিন সেনা কর্মকর্তা ও মনোরোগ চিকিৎসক নিদাল হাসানকে ২০১৩ সালে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ভারপ্রাপ্ত সচিব অ্যাডাম টেল জানিয়েছেন, টেক্সাসের ফোর্ট হুডেই আগামী ৩ ডিসেম্বর স্থানীয় সময় দুপুর ১টায় ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে হাসানের মৃত্যুদণ্ড কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও হাসানের মৃত্যুদণ্ড জনসমক্ষে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন। তার ভাষ্য, এ ধরনের অপরাধের পরিণতি সম্পর্কে মানুষকে জানানো প্রয়োজন।
মৃত্যুদণ্ড কার্যকর হলে এটি হবে ১৯৬১ সালের পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে প্রথম মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা। আর ফায়ারিং স্কোয়াডে সামরিক মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে এটি হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম ঘটনা।
তবে নির্ধারিত তারিখে মৃত্যুদণ্ড কার্যকর হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। আইনি প্রক্রিয়ায় নতুন আবেদন করা হলে কার্যক্রম বিলম্বিত হতে পারে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com