আসামের বরাক নদে নিখোঁজ বিএসএফ কনস্টেবল কে ভেনুর সন্ধানে চলছে তল্লাশি।
ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলায় বাংলাদেশ সীমান্তের কাছে সন্দেহভাজন গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে বরাক নদে ভেসে গেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য। নিখোঁজ ওই কনস্টেবলের নাম কে ভেনু।
সোমবার (২৩ নভেম্বর) ভোরে কাটিগড়া এলাকার হরিনগর সীমান্তচৌকির কাছে এ ঘটনা ঘটে।
জানা যায়, চার থেকে পাঁচজন সন্দেহভাজন গরু পাচারকারীর গতিবিধির খবর পেয়ে তাঁদের আটক করতে হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব ও কনস্টেবল কে ভেনুকে পাঠানো হয়। দুই বিএসএফ সদস্য তাঁদের থামতে বললে সন্দেহভাজন ব্যক্তিরা বরাক নদে ঝাঁপ দেন বলে অভিযোগ।
এ সময় তাঁদের ধাওয়া করতে দুই বিএসএফ সদস্যও নদে নামেন। তবে জিতেন্দ্র যাদব সাঁতরে তীরে ফিরতে সক্ষম হলেও ভেনু নদীর স্রোতে ভেসে যান।
নিখোঁজ কনস্টেবল ভেনু অন্ধ্র প্রদেশের বাসিন্দা। তাঁর সন্ধানে আসামের রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী নদে তল্লাশি শুরু করেছে। বিএসএফ ও কাটিগড়া থানার পুলিশও উদ্ধার অভিযানে যোগ দিয়েছে।
সোমবার রাত পর্যন্ত নিখোঁজ বিএসএফ সদস্যের কোনো সন্ধান পাওয়া যায়নি।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com