ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ১১:৫৪ পিএম, ২৩ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

নেপালে উৎপত্তি ৫.৩ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকা

প্রকাশিত : ১১:৫৪ পিএম, ২৩ নভেম্বর ২০২৬

বাংলাদেশে অনুভূত নেপালের ভূমিকম্পের প্রতীকী ছবি।

ডিজিটাল রিপোর্ট :

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপালে। উৎপত্তিস্থল থেকে ঢাকার দূরত্ব প্রায় ৫১৬ কিলোমিটার।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী ফারজানা সুলতানা প্রথম আলোকে জানান, সকাল ৭টা ৩২ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প।

তিনি বলেন, ভূমিকম্পটির মাত্রা তুলনামূলক বেশি হওয়ায় উৎপত্তিস্থল অনেক দূরে হলেও ঢাকা ও রংপুরের মতো এলাকায় কম্পন অনুভূত হয়েছে। চলতি মাসে এর আগে এ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়নি বলেও জানান তিনি।

তবে ভূমিকম্পের মাত্রা নিয়ে বিভিন্ন সংস্থার তথ্যে কিছুটা পার্থক্য রয়েছে। আবহাওয়া অধিদপ্তর এর মাত্রা ৫ দশমিক ৩ বললেও নেপালের ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৬।

নেপালের ইংরেজি দৈনিক দ্য কাঠমান্ডু পোস্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, নেপাল-তিব্বত সীমান্তের কাছাকাছি তাপ্লেজং জেলার ওলাংচুং গোলা এলাকায় ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

প্রতিবেদন অনুযায়ী, নেপাল ছাড়াও ভারত, ভুটান, বাংলাদেশ ও চীনের বিভিন্ন এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়েছে।

পরিবেশ বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com