ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৭:০০ এএম, ২২ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

শেখ হাসিনার ফেরার সম্ভাব্য পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতা

প্রকাশিত : ০৭:০০ এএম, ২২ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার ফেরার সম্ভাব্য পথ খতিয়ে দেখতে পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতা

ডিজিটাল রিপোর্ট :

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর সম্ভাব্য পথ ও বিকল্প রুট খতিয়ে দেখতে ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত পরিদর্শন করেছেন নিষিদ্ধ আওয়ামী লীগের চার শীর্ষস্থানীয় নেতা। রোববার (২২ নভেম্বর) সীমান্ত এলাকা ঘুরে দেখার পর তারা প্রায় দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পেট্রাপোল সীমান্ত পরিদর্শন করা চার নেতা হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

এশিয়া পোস্টের কলকাতা প্রতিনিধির বরাতে জানা যায়, রোববার সকাল ৯টার দিকে কলকাতার নিউটাউন এলাকা থেকে যাত্রা করেন তারা। দুপুর ২টার দিকে তাদের বহনকারী দুটি গাড়ি পেট্রাপোল সীমান্তের ইমিগ্রেশন এলাকায় প্রবেশ করে। এর মধ্যে একটি টয়োটা ফরচুনার গাড়িতে ছিলেন চার নেতা। সেখানে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন তারা।

বিকেল ৩টা ৫০ মিনিটে পেট্রাপোল ছেড়ে কলকাতার উদ্দেশে রওনা হন নেতারা। সীমান্ত এলাকায় যাওয়া ও সেখান থেকে ফেরার সময় গণমাধ্যমকর্মীদের নজর এড়ানোর চেষ্টা করেন তারা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও টিভি৯-এর প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাব্য পথ হিসেবে শুধু একটি রুটের ওপর নির্ভর করতে চান না আওয়ামী লীগের নেতারা। এ কারণে পশ্চিমবঙ্গের পেট্রাপোল-বনগাঁ সীমান্তের পাশাপাশি ত্রিপুরার আগরতলা সীমান্তও পর্যবেক্ষণের পরিকল্পনা রয়েছে তাদের।

প্রতিবেদন অনুযায়ী, আগামী মঙ্গলবার নেতাদের ত্রিপুরা সীমান্তে যাওয়ার কথা রয়েছে। পরদিন রাজ্যের মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত পুরো পথ ও সীমান্ত এলাকা ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে।

এদিকে নিউজ ১৮ ও এই সময়-এর প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে জানতে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে অনুরোধ জানিয়েছে ভারত। তবে ১০ দিন পেরিয়ে গেলেও ঢাকা থেকে কোনো সাড়া পাওয়া যায়নি বলে ওই প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়েছে।

তবে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। তার প্রত্যাবর্তনের নির্দিষ্ট দিনক্ষণও প্রকাশ করা হয়নি।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com