ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬
আরিফ খান (জয়) (বরগুনা) :
প্রকাশিত : ০৮:২৫ এএম, ২২ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

বিয়ের দাবিতে পাঁচ সন্তানের জননীর অনশন, মারধরের অভিযোগে হাসপাতালে ভর্তি

প্রকাশিত : ০৮:২৫ এএম, ২২ নভেম্বর ২০২৬

বরগুনার তালতলীতে বিয়ের দাবিতে অনশন ও মারধরের অভিযোগের ঘটনা

আরিফ খান (জয়) (বরগুনা) :

বরগুনার তালতলীতে বিয়ের দাবিতে কথিত প্রেমিক বেলাল গাজীর বাড়িতে অনশন করেছেন পাঁচ সন্তানের জননী এক নারী। অনশনে বসার পর বেলাল গাজীর স্ত্রীর বিরুদ্ধে তাঁকে মারধরের অভিযোগ উঠেছে। এতে আহত হয়ে ওই নারী তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের গেন্ডামারা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারীর প্রথম সংসারে তিন সন্তান রয়েছে। পরে স্থানীয় জয়নাল হাওলাদারের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা বিয়ে করেন। ওই সংসারেও দুই সন্তানের জন্ম হয়। বর্তমানে তিনি পাঁচ সন্তানের জননী।

অভিযোগ অনুযায়ী, গত বছর একই এলাকার বেলাল গাজী জয়নাল হাওলাদারের বাড়িতে হাইব্রিড ধানের চাষ করেন। এ সুবাদে ওই বাড়িতে নিয়মিত যাতায়াতের সময় নারীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

ওই নারীর দাবি, বেলাল গাজী তাঁকে বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্কে জড়ান। একপর্যায়ে তাঁদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়। তবে পরবর্তী সময়ে বিয়ের প্রতিশ্রুতি পূরণ না করায় তিনি বেলালের বাড়িতে অনশন শুরু করেন।

অনশনরত নারী বলেন, বেলাল তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় তিনি তাঁর বাড়িতে অনশনে বসেন। সন্ধ্যার পর বেলাল গাজীর স্ত্রী আমেনা, প্রতিবেশী সেতারা বেগমসহ কয়েকজন তাঁকে মারধর করেন বলে অভিযোগ করেন তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ওই নারী আরও বলেন, তিনি বেলাল গাজীকে বিয়ে করতে চান। তাঁর দাবি পূরণ না হলে আইনি পদক্ষেপ নেবেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে বেলাল গাজী, তাঁর স্ত্রী আমেনা কিংবা অভিযোগে নাম আসা অন্য ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com