ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৭:৪৩ এএম, ২২ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন: আবু হানিফ

প্রকাশিত : ০৭:৪৩ এএম, ২২ নভেম্বর ২০২৬

বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমান এবং স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। ফাইল ছবি

ডিজিটাল রিপোর্ট :

বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান এবং স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা নিষিদ্ধ আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।

রোববার (২২ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে আবু হানিফ বলেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বিভিন্ন সময়ে নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দিচ্ছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর জামায়াতের বিরোধিতা করতে গিয়ে তিনি প্রায়ই নিষিদ্ধ আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন আবু হানিফ।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান না হলে ফজলুর রহমান সংসদ সদস্য হতে পারতেন না। অথচ তিনি প্রায়ই জুলাইয়ের বিরোধিতা করেন। ফজলুর রহমান একসময় আওয়ামী লীগের রাজনীতি করেছেন উল্লেখ করে আবু হানিফ লেখেন, ‘ওয়ান্স এ আওয়ামী লীগ, অলওয়েজ আওয়ামী লীগ’।

রুমিন ফারহানাকে নিয়েও সমালোচনা করেন গণঅধিকার পরিষদের এই নেতা। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ী হন। তবে সংসদে তিনি সরকারের বিরুদ্ধে ভুল তথ্য দিয়েছেন বলে অভিযোগ করেন আবু হানিফ।

তার দাবি, বিএনপি সরকারের বিরোধিতা করতে গিয়ে রুমিন ফারহানা যেন নিষিদ্ধ আওয়ামী লীগের মুখপাত্রের অঘোষিত দায়িত্ব পালন করছেন।

আবু হানিফ আরও অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জে থানা, ব্যবসাপ্রতিষ্ঠান ও হাসপাতালে হামলা-ভাঙচুরের ঘটনায় ফজলুর রহমান ও রুমিন ফারহানা কোনো প্রতিবাদ করেননি।

পোস্টের শেষাংশে তিনি মন্তব্য করেন, দুই সংসদ সদস্যের বক্তব্য ও কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে, তারা নিষিদ্ধ আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com