ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০২:১৫ এএম, ২২ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

অগ্নিকাণ্ডের পর বন্ধ টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানা, সেবা না পেয়ে ফিরছেন মানুষ

প্রকাশিত : ০২:১৫ এএম, ২২ নভেম্বর ২০২৬

হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানা

ডিজিটাল রিপোর্ট :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর থেকে বন্ধ রয়েছে দুই থানার দাপ্তরিক কার্যক্রম। প্রয়োজনীয় পুলিশি সেবা নিতে এসে ফিরে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। এতে ভোগান্তি ও হতাশা বাড়ছে। বর্তমানে দুই থানার পুলিশ সদস্যরা জেলা পুলিশ লাইন্সে অবস্থান করছেন।

গত ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর আগে গ্রেপ্তার হওয়া দুই আসামিকে ছাড়িয়ে নিতে থানায় হামলা চালানো হয়। এ সময় অস্ত্রাগার ভেঙে অস্ত্র লুট এবং হাজতখানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে।

এর দুই দিন পর, ১৯ নভেম্বর মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সেখান থেকেও অস্ত্র ও যানবাহন লুটের ঘটনা ঘটে।

অগ্নিসংযোগে দুই থানার গুরুত্বপূর্ণ নথিপত্র, কম্পিউটার, আসবাবপত্র ও যানবাহন পুড়ে গেছে। ফলে স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না।

জেলা পুলিশ জানিয়েছে, ধ্বংসস্তূপের মধ্য থেকে দ্রুত অন্তত সাধারণ ডায়েরি (জিডি) কার্যক্রম চালুর চেষ্টা চলছে। তবে থানাগুলোর পূর্ণাঙ্গ সেবা পুনরায় চালু করতে আরও সময় প্রয়োজন হবে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com