ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০১:২৯ এএম, ২২ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

শুধু আদর নয়, মানুষকে দিয়ে কাজ করাতেও মিউ মিউ করে বিড়াল!

প্রকাশিত : ০১:২৯ এএম, ২২ নভেম্বর ২০২৬

খাবারের বাক্সের সামনে বসে মিউ মিউ করছে একটি পোষা বিড়াল।

আন্তর্জাতিক ডেস্ক :

আপনার পোষা বিড়ালটি ঘন ঘন ‘মিউ মিউ’ করলে ভাবতে পারেন, সে হয়তো আদর চাইছে। তবে বিজ্ঞানীদের গবেষণা বলছে, বিড়ালের এই ডাকের পেছনে থাকতে পারে আরও একটি কারণ—মানুষকে দিয়ে নিজের সমস্যার সমাধান করিয়ে নেওয়া।

ব্রাজিলের সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ৩৮টি পোষা বিড়াল নিয়ে এ বিষয়ে একটি পরীক্ষা চালান। ছোট ছিদ্রযুক্ত একটি বন্ধ বাক্সে বিড়ালগুলোর পছন্দের খাবার রাখা হয়। এরপর মানুষ উপস্থিত থাকলে এবং ঘরে কেউ না থাকলে বিড়ালগুলো কীভাবে প্রতিক্রিয়া জানায়, তা পর্যবেক্ষণ করা হয়।

‘অ্যানিম্যাল বিহেভিয়ার’ সাময়িকীতে প্রকাশিত গবেষণায় দেখা যায়, ঘরে মানুষ না থাকলে বিড়ালগুলো মোট ২০ বার ডাক দিয়েছে। অন্যদিকে, মানুষ সামনে উপস্থিত থাকলে তাদের ডাকের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮৬ বার।

গবেষকেরা আরও লক্ষ করেন, ডাক দেওয়ার সময় বিড়ালগুলো বারবার মানুষ ও খাবারের বাক্সের দিকে তাকাচ্ছিল। এতে ধারণা করা হয়, তারা মানুষকে দিয়ে বাক্সটি খুলে খাবার বের করার চেষ্টা করছিল।

গবেষকদের মতে, বিড়ালের ডাক শুধু আবেগ প্রকাশের মাধ্যম নয়; প্রয়োজনে মানুষের দৃষ্টি আকর্ষণ করে নিজেদের সমস্যার সমাধান করিয়ে নেওয়ার কৌশলও হতে পারে।

তাই পরেরবার আপনার পোষা বিড়ালটি ঘন ঘন ‘মিউ মিউ’ করলে খেয়াল রাখুন—হয়তো সে শুধু আদর চাইছে না, আপনাকে দিয়ে কোনো কাজও করিয়ে নিতে চাইছে!

লাইফ স্টাইল বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com