ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ১১:৩০ পিএম, ২১ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ

প্রকাশিত : ১১:৩০ পিএম, ২১ নভেম্বর ২০২৬

ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ।

ডিজিটাল রিপোর্ট :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে আগুন দেওয়ার চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) ভোরে নিজের ফেসবুক পোস্টে সাদিক কায়েম জানান, রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ওই সময় বাড়িতে তাঁর বাবা-মা অবস্থান করছিলেন।

সাদিকের দাবি, হামলাকারীরা বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ করে এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন ধরানোর চেষ্টা করে। তবে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই এলাকাবাসী তা নিভিয়ে ফেলেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়িতে তাঁর বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়। ঘটনার সময় তাঁর বাবা-মা বাড়িতে ছিলেন। হামলাকারীরা বাড়ির চারপাশে পেট্রোলবোমা ছোড়ার পাশাপাশি দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে। তবে এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন দ্রুত নেভানো সম্ভব হয়।

এ ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে সাদিক কায়েম আরও বলেন, হামলা ও ভীতি প্রদর্শনের মাধ্যমে জুলাইপন্থি ছাত্র-জনতাকে দমিয়ে রাখা যাবে না। তাঁর ভাষ্য, এ ধরনের কর্মকাণ্ড তাঁদের আন্দোলনকে আরও দৃঢ় করবে।

তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে পুনর্বাসনের চেষ্টা প্রতিহত করা হবে। একই সঙ্গে এ ধরনের হামলার বিরুদ্ধে রাজনৈতিকভাবে অবস্থান অব্যাহত রাখার কথা জানান তিনি।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com