ইরানি সংগীতশিল্পী পারাস্তু আহমাদি
ইরানে হিজাব না পরে কনসার্টে গান পরিবেশনের অভিযোগে সংগীতশিল্পী পারাস্তু আহমাদি ও তাঁর চার সহযোগীকে ৭৪ বার করে বেত্রাঘাত করা হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে কোম শহরে হিজাব ছাড়া একটি কনসার্টে গান পরিবেশন করেছিলেন ২৯ বছর বয়সী এই শিল্পী।
ওই অনুষ্ঠানের ভিডিও অনলাইনে প্রকাশের পর পারাস্তু আহমাদি ও তাঁর সহযোগীদের গ্রেপ্তার করে দেশটির কর্তৃপক্ষ। তাঁদের বিরুদ্ধে জনশালীনতা ক্ষুণ্ন করা এবং অনলাইনে অশ্লীল ও অনৈতিক বিষয়বস্তু প্রকাশের অভিযোগে মামলা করা হয়।
আদালত তাঁদের দোষী সাব্যস্ত করে বেত্রাঘাতের সাজা দেন। পাশাপাশি দুই বছরের জন্য তাঁদের ভ্রমণ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পরে আপিল আদালতও আগের রায় বহাল রাখেন।
অবশেষে ২০২৬ সালের ২৩ নভেম্বর পারাস্তু আহমাদি ও তাঁর চার সহযোগীর ওপর বেত্রাঘাতের সাজা কার্যকর করা হয়।
বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com