ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০৩:৪৭ এএম, ১৮ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

পাকিস্তানের চার প্রদেশ ভেঙে ১৪টি করার পরিকল্পনা নিয়ে আলোচনা

প্রকাশিত : ০৩:৪৭ এএম, ১৮ নভেম্বর ২০২৬

পাকিস্তানের মানচিত্র ও প্রদেশ পুনর্গঠনের প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের বর্তমান চারটি প্রদেশ পুনর্গঠন করে ১৪টি প্রদেশ গঠনের একটি পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। প্রস্তাব অনুযায়ী, পাঞ্জাব ও সিন্ধুতে চারটি করে এবং খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে তিনটি করে প্রদেশ গঠন করা হতে পারে। পাশাপাশি রাজধানী ইসলামাবাদকে পৃথক প্রাদেশিক মর্যাদা দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সংবাদমাধ্যম ‘দ্য নিউজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল এ তথ্য জানান।

তিনি বলেন, পাঞ্জাবে চারটি, সিন্ধুতে চারটি, খাইবার পাখতুনখাওয়ায় তিনটি এবং বেলুচিস্তানে তিনটি প্রদেশ গঠনের পরিকল্পনার কথা তিনি শুনেছেন।

আহসান ইকবাল জানান, অতিরিক্ত প্রদেশ গঠনের প্রস্তাব পর্যালোচনার জন্য একটি কমিটি গঠনের সুপারিশ করে গত সেপ্টেম্বরে তিনি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে চিঠি লিখেছিলেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি।

ইসলামাবাদের প্রশাসনিক কাঠামো নিয়েও কথা বলেন পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী। তিনি জানান, রাজধানীর জন্য বিকল্প প্রশাসনিক মডেল তৈরির দায়িত্ব প্রধানমন্ত্রী তাকে দিয়েছেন।

আহসান ইকবালের ভাষ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশের রাজধানীর প্রশাসনিক ব্যবস্থা পর্যালোচনা করে স্থানীয় সরকার ও প্রাদেশিক পরিষদের সমন্বয়ে একটি মিশ্র শাসনব্যবস্থার প্রস্তাব দেওয়া হয়েছে। এ ব্যবস্থায় ইসলামাবাদের জন্য একটি আইন প্রণয়নকারী পরিষদ ও নিজস্ব স্বশাসনব্যবস্থা রাখার কথা বলা হয়েছে।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com