এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
জাতীয় ঐক্য গড়তে হলে বিএনপিকে আগে নিজেদের ভুল স্বীকার করে ‘মুচলেকা’ দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার অর্থ এই নয় যে বিএনপির গত আট মাসের কর্মকাণ্ড নিয়ে ওঠা অভিযোগ ভুলে সামনে এগিয়ে যাবেন তাঁরা।
সোমবার (২৩ নভেম্বর) চট্টগ্রামে এনসিপির বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বাংলাদেশে যদি ঐক্য হতে হয়, তাহলে প্রথমেই বিএনপিকে মুচলেকা দিতে হবে। বাবা, ভুল করেছি, মাফ করে দাও। আমি গণরায় বাস্তবায়ন করব। আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় গিয়েছি। আলোচনার মানে এই নয় যে, আপনার যত অপরাধ আছে, সেই অপরাধের খাতা লুকিয়ে রেখে সামনে এগিয়ে যাব।’
তিনি আরও বলেন, গত আট মাসে দেশে যেসব ব্যবসায়ী চাঁদাবাজির শিকার হয়েছেন এবং যারা আহত ও নিহত হয়েছেন, তাঁদের ঘটনার বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ওই ভাইদের রক্তের প্রতিশোধ বাংলাদেশে আমরা নেব ইনশাআল্লাহ।’
সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড় থেকে এনসিপির বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গণভোটের গণরায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি পালন করে দলটি।
কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সালেহ উদ্দিন সিফাত উপস্থিত ছিলেন।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com