ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৩:৫৮ এএম, ২৪ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

মশার উপদ্রব ও ডেঙ্গু নিয়ন্ত্রণের দাবিতে সিলেটে মশারি টাঙিয়ে শোভাযাত্রা

প্রকাশিত : ০৩:৫৮ এএম, ২৪ নভেম্বর ২০২৬

মশার উপদ্রব ও ডেঙ্গু নিয়ন্ত্রণের দাবিতে সিলেটে মশারি টাঙিয়ে প্রতীকী শোভাযাত্রা

ডিজিটাল রিপোর্ট :

সিলেট মহানগরে মশার উপদ্রব বৃদ্ধি ও ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে কার্যকর পদক্ষেপের দাবিতে মশারি টাঙিয়ে প্রতীকী শোভাযাত্রা ও সমাবেশ করেছেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনগুলোর যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশ শেষে বেলা সাড়ে ১১টায় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মশারি টাঙিয়ে প্রতীকী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জিন্দাবাজার ও ঐতিহাসিক কোর্ট পয়েন্ট হয়ে সিটি পয়েন্টে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, একদিকে ডেঙ্গুর প্রাদুর্ভাব, অন্যদিকে মশার অসহনীয় উপদ্রবে নগরবাসী অতিষ্ঠ। এ ছাড়া মহানগরীর ফুটপাত ও সড়ক অবৈধ ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে চলে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

বক্তারা লোকদেখানো উচ্ছেদ অভিযান বন্ধ করে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের স্থায়ী পুনর্বাসনের মাধ্যমে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার দাবি জানান। এ বিষয়ে সিলেট সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করেন তাঁরা।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com