সৌদিতে ভবনের ছাদ থেকে নির্মাণসামগ্রী পড়ে বাংলাদেশির মৃ'ত্যু
সৌদি আরবে পাঁচতলা ভবনের ছাদ থেকে নির্মাণসামগ্রী পড়ে ফয়সাল মিয়া (৩৬) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত শনিবার (১০ অক্টোবর) রাতে চিকিৎসাধীন অবস্থায় মক্কার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
নিহত ফয়সাল কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার নামা বোয়ালিয়া মহল্লার মো. চাঁন মিয়ার ছেলে। তিনি সৌদি আরবের ‘আল ইয়ামামা’ কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। পরিবারের সচ্ছলতা ফেরানোর আশায় প্রায় ১০ বছর আগে তিনি জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে কর্মস্থলে দায়িত্ব পালন করার সময় একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে নির্মাণকাজে ব্যবহৃত একটি ভারী ব্লক তাঁর মাথায় এসে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত ফয়সালের স্ত্রী কোহিনুর বেগম জানান, তাঁর স্বামীই ছিলেন তাঁদের চার সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। স্বামীর এমন আকস্মিক মৃত্যুতে পুরো পরিবারে শোকের মাতম চলছে। তিনি তাঁর স্বামীর মরদেহ দ্রুত সরকারি সহযোগিতায় দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন।
এদিকে ফয়সালের মৃত্যুর খবরে তাঁর গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনেরাও তাঁর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি সহযোগিতা কামনা করেছেন।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com