অভিনেত্রী সাদিয়া আয়মান।
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ঘটনাটিকে হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, সালমান মুক্তাদিরের স্টুডিওতে ঘটে যাওয়া ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য। তার মতো একজন মানুষের সঙ্গে এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
দেশে চাঁদাবাজি ও অশিক্ষিত মানুষের দৌরাত্ম্য বেড়েছে—এমন মন্তব্য করে অভিনেত্রী লেখেন, ‘এতো অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে, যে ওরা ভালো কিছু জীবনে দেখেনি আর দেখলেও সেটা হজম করতে পারে না!’
পোস্টের শেষ দিকে ঘটনাটিকে ‘চরম লজ্জার ও ধিক্কারজনক’ বলে উল্লেখ করেন সাদিয়া।
পরে পোস্টটির মন্তব্যের ঘরে সমালোচকদেরও জবাব দেন তিনি। সেখানে সাদিয়া দাবি করেন, যাদের উদ্দেশে পোস্টটি করা হয়েছে, তাদেরই কেউ কেউ চাঁদাবাজদের পক্ষে অবস্থান নিয়ে মন্তব্য করছেন।
নেতিবাচক মন্তব্যকারীদের সমালোচনা করে তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের এসব মন্তব্য ভবিষ্যতেও সংরক্ষিত থাকবে এবং একসময় তাদের পরিবার ও সন্তানরা সেসব মন্তব্য দেখতে পারবে।
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় এর আগে আরও কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। ঘটনাটির প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও উঠেছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com