ঢাকা, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৪:১৮ এএম, ০৮ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

বাঁধনের ওপর হামলা: সব ধরনের সহায়তার আশ্বাস বাংলাদেশ কনস্যুলেটের

প্রকাশিত : ০৪:১৮ এএম, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ইতালির ভেনিসে হামলার অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন

নিউজ ডেস্ক :

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় তার পাশে থাকার কথা জানিয়েছে মিলানে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট। প্রয়োজন অনুযায়ী এ ঘটনায় আইনি ও অন্যান্য সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন কনস্যুলেটের কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঘটনার পর কনস্যুলেটের কর্মকর্তারা বাঁধনের সঙ্গে যোগাযোগ করে তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। এ ঘটনায় মামলা করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তাকে জানানো হয়েছে। মঙ্গলবার বাঁধনের সঙ্গে সরাসরি দেখা করার কথা রয়েছে কনস্যুলেট কর্মকর্তাদের।

এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ভেনিসে হেনস্তা ও হামলার শিকার হওয়ার অভিযোগ করেন বাঁধন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন বাঙালি যুবক তার দিকে পানি ছুড়ে দিচ্ছেন। তাদের একজনকে বাঁধনের দিকে মারমুখী অবস্থায়ও দেখা যায়।

ঘটনার পর ফেসবুক লাইভে এসে বিস্তারিত তুলে ধরেন বাঁধন। এ সময় তার চোখেমুখে আতঙ্কের ছাপ দেখা যায় এবং মুখের এক পাশে আঘাতের কারণে ফোলা ছিল।

বাঁধনের ভাষ্য অনুযায়ী, তিনি ভেনিসে তার ভাইয়ের পরিবারের সঙ্গে একটি পার্কে গিয়েছিলেন। সেখানে একদল প্রবাসী বাঙালি তাকে ঘিরে শারীরিকভাবে হেনস্তা করেন। তার শরীরে পানি ও কোমল পানীয় ছুড়ে মারা হয়।

অভিনেত্রীর অভিযোগ, হামলার সময় তার গায়ে হাত তোলা হয়। তার মোবাইল ফোন কেড়ে নিয়ে মাটিতে ফেলে দেওয়া এবং কানের পাশে আঘাত করার ঘটনাও ঘটে। এ সময় সঙ্গে থাকা ভাইয়ের ছোট শিশুটি ভয় পেয়ে কান্না ও চিৎকার শুরু করে বলে জানান তিনি।

বাঁধনের দাবি, জুলাই আন্দোলনের প্রতি তার সমর্থনের কারণে ভেনিস আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচয় দেওয়া কয়েকজন এ হামলায় জড়িত।

ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রের দাবি। তাদের বেশিরভাগই ভেনিসে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং বিভিন্ন সময় দলটির পক্ষে সভা-সেমিনারে অংশ নিয়েছেন বলে জানা গেছে। কেউ কেউ নিজেদের সংগঠনের নেতা হিসেবেও পরিচয় দেন।

তবে হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বিনোদন বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com