ঢাকা, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৮:৩৩ এএম, ০৭ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

শেখ হাসিনার ডিসেম্বরের হাইপ সেপ্টেম্বরেই শেষ: আসিফ মাহমুদ

প্রকাশিত : ০৮:৩৩ এএম, ০৭ সেপ্টেম্বর ২০২৬

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

নিউজ ডেস্ক :

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে তৈরি হওয়া আলোচনা ও ‘ন্যারেটিভ’ সেপ্টেম্বরেই শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৩১ মিনিটে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, শেখ হাসিনা নাকি আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের দেশে ফেরার আহ্বান জানাবেন। তবে তাদের এমন আহ্বান জানালেও কেউ দেশে ফিরত না বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও লেখেন, ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনায় শেখ হাসিনা কীভাবে নিজের পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে অন্যদের রেখে হেলিকপ্টারে দেশ ছেড়েছিলেন, তা আওয়ামী লীগের পলাতক নেতাদের মনে থাকার কথা।

পোস্টের শেষাংশে এনসিপির এই মুখপাত্র মন্তব্য করেন, শেখ হাসিনার ডিসেম্বর মাসে দেশে ফেরাকে ঘিরে তৈরি হওয়া ‘হাইপ’ ও ‘ন্যারেটিভ’ সেপ্টেম্বরেই শেষ হয়ে গেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে চলে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দুই বছরের বেশি সময় ধরে তিনি ভারতে অবস্থান করছেন।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা ডিসেম্বর মাসে দেশে ফেরার বিষয়ে কথা বলেন। নেতাকর্মীদের সঙ্গে দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, কাউকে তিনি দেশে ফেরার নির্দেশ দিচ্ছেন না। তবে দেশে ও বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে তার সঙ্গে দেশে ফেরার আগ্রহ রয়েছে এবং কেউ ইচ্ছা করলে নিজ সিদ্ধান্তে তার সঙ্গে যেতে পারেন।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com