ঢাকা, ২৮ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০১:১৮ এএম, ২৮ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

‘ভবিষ্যতে জামায়াত-এনসিপি আওয়ামী লীগকে সঙ্গে নিয়েই আন্দোলন করবে’

প্রকাশিত : ০১:১৮ এএম, ২৮ আগস্ট ২০২৬

‘ভবিষ্যতে জামায়াত-এনসিপি আওয়ামী লীগকে সঙ্গে নিয়েই আন্দোলন করবে’

নিউজ ডেস্ক :

ভবিষ্যতে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। একই সঙ্গে জামায়াত গত ১৬ বছর আওয়ামী লীগের মধ্যে লুকিয়ে ছিল বলেও দাবি করেছেন তিনি।

শুক্রবার (২৮ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি জামায়াত নেতা ও সংসদ সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরেন। তাহের বিরোধী দলের সঙ্গে সরকারের আচরণ আওয়ামী লীগ সরকারের সময়ের চেয়েও খারাপ বলে মন্তব্য করেছেন উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, ভবিষ্যতে জামায়াত-এনসিপি আওয়ামী লীগকে সঙ্গে নিয়েই আন্দোলন করবে—এমন কথা তিনি আগেই বলেছিলেন। তাহেরের বক্তব্যে সেটিই স্পষ্ট হয়েছে বলে দাবি করেন তিনি।

রাশেদ খাঁনের ভাষ্য, সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত লংমার্চের কর্মসূচির মাধ্যমে দেশকে অশান্ত করার পর ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ জামায়াত মাঠে নামতে পারে।

তিনি তাহেরের বক্তব্যের সমালোচনা করে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের প্রসঙ্গও তুলে ধরেন। তাঁর দাবি, ওই আন্দোলনে নিহতদের সংখ্যা ১ হাজার ৪০০-এর বেশি এবং আহত হয়েছেন ৩০ হাজারের বেশি মানুষ।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জামায়াতের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন আরও বলেন, সে সময় জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধকে লঘু করে দেখানোর চেষ্টা করা হচ্ছে।

তিনি প্রশ্ন তোলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের জন্য আওয়ামী লীগকে দায়ী করা হলেও তাদের সঙ্গে জামায়াতের রাজনৈতিক সম্পর্ক নিয়ে কেন এমন বক্তব্য দেওয়া হচ্ছে।

পোস্টের শেষাংশে রাশেদ খাঁন দাবি করেন, জামায়াত গত ১৬ বছর আওয়ামী লীগের মধ্যেই লুকিয়ে ছিল। তাঁর মতে, আওয়ামী লীগ যদি তাদের সঙ্গে খারাপ আচরণ না করে থাকে, তাহলে সেটি স্বাভাবিক। একই সঙ্গে আওয়ামী লীগের অপরাধকে ‘স্বাভাবিক’ হিসেবে তুলে ধরতে তাহেরসহ জামায়াতের নেতারা নতুন বয়ান তৈরি করছেন বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ভূমিকা নিয়েও মন্তব্য করেন রাশেদ খাঁন। তাঁর দাবি, এসব বক্তব্যের পাশে দাঁড়িয়ে নাহিদ ইসলাম বিষয়গুলো উপভোগ করছেন।

তবে রাশেদ খাঁনের এসব বক্তব্যের বিষয়ে সংশ্লিষ্ট অন্য পক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com