ঢাকা, ২১ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৭:৪৬ এএম, ২১ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমতা ও সমমর্যাদার: ডা. শফিকুর রহমান

প্রকাশিত : ০৭:৪৬ এএম, ২১ আগস্ট ২০২৬

রাজশাহীতে জামায়াতে ইসলামীর সদস্য (রোকন) সম্মেলনে বক্তব্য দেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

নিউজ ডেস্ক :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আধিপত্যের নয়, বরং সমতা, সমমর্যাদা ও বন্ধুত্বের ভিত্তিতে হতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যেতেই পারেন। তবে সেই সফর হতে হবে পারস্পরিক সম্মান ও সমমর্যাদার ভিত্তিতে। বাংলাদেশের মানুষ এখন আর কোনো দেশের আধিপত্য মেনে নেবে না।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে মহানগরী জামায়াতে ইসলামীর সদস্য (রোকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী সারা বিশ্ব সফর করতে পারেন। আমাদের প্রতিবেশী দেশ ভারত সফর করতেও কোনো অসুবিধা নেই। তবে সেই সফর হতে হবে সমতা, সমমর্যাদা ও বন্ধুত্বের ভিত্তিতে। বাংলাদেশের মানুষ ভারতের সঙ্গে এমন সম্পর্কই চায়।’

দেশে চাঁদাবাজি, দুর্নীতি ও ঘুষ-বাণিজ্য বন্ধে সরকারের কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন জামায়াত আমির।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একই সঙ্গে সরকারপ্রধান ও একটি রাজনৈতিক দলের প্রধান। তিনি চাইলে দেশে চলমান চাঁদাবাজি, দুর্নীতি ও ঘুষ-বাণিজ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারেন। এসব বন্ধ করার ক্ষেত্রে সরকারের সদিচ্ছাই গুরুত্বপূর্ণ।

আগামী স্থানীয় নির্বাচন প্রসঙ্গে জামায়াতের নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটাধিকার নিশ্চিত করতে তাদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। কেউ যাতে ভোটাধিকার কেড়ে নিতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক ও সোচ্চার থাকতে হবে।

জামায়াতে ইসলামীর আদর্শিক অবস্থান তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, মানুষের কাছে জামায়াতে ইসলামী একটি আদর্শিক সংগঠন হিসেবে আস্থা অর্জন করেছে। দীর্ঘদিন ধরে সংগঠনটি ইসলামের দাওয়াত, আদর্শ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

সম্মেলনে রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমির ড. মাওলানা কেরামত আলী এমপি। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি। এ ছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

সম্মেলনে রাজশাহী মহানগরীর সহস্রাধিক নারী-পুরুষ রোকন সদস্য উপস্থিত ছিলেন।

পরে শুক্রবার বিকেলে একই স্থানে রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর সদস্য (রোকন) সম্মেলনেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. শফিকুর রহমান।

SEO Headline

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com