সিএনজি পাম্পের সংকট সমাধানে জরুরি পদক্ষেপ চেয়েছেন ডা. মো. শফিকুর রহমান
দেশের সিএনজি পাম্পগুলোতে চলমান সংকটের দ্রুত সমাধানে সরকারের স্পষ্ট বক্তব্য ও জরুরি পদক্ষেপ দাবি করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান।
শুক্রবার (১৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।
ডা. শফিকুর রহমান বলেন, সারা দেশের সিএনজি পাম্পগুলোতে বর্তমানে অসহনীয় সংকট চলছে। এ বিষয়ে সরকারের স্পষ্ট বক্তব্য ও কার্যকর উদ্যোগ দেখতে চান তিনি। সংকটের দ্রুত সমাধানে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জামায়াত আমির।
কোনো ধরনের গোঁজামিল বা মিথ্যাচারের আশ্রয় নিয়ে এই সংকটের সমাধান করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, অতীতে সংকট তৈরি হওয়ার পর আবার জ্বালানির দাম বাড়ানো হয়েছে। এবারও যেন এমন কোনো পরিস্থিতি তৈরি না হয়, সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com