পর্নোগ্রাফিক কনটেন্ট বিক্রির অভিযোগে গ্রেপ্তার ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সুমাইয়া সাঈদ।
সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও বাণিজ্যিকভাবে বিক্রির অভিযোগে সুমাইয়া সাঈদ (২৫) নামের এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ও তার সহযোগী খাজা সাকলাইন ফারুককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। একই মামলায় মেয়ের কর্মকাণ্ড সম্পর্কে জানার পরও তা ঠেকানোর উদ্যোগ না নেওয়া এবং ওই কর্মকাণ্ড থেকে পাওয়া অর্থ গ্রহণের অভিযোগে সুমাইয়ার বাবা মো. আবু সাঈদকে আসামি করা হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের একটি দল রাজধানীর ভাটারা ও বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
ডিবি সূত্র জানায়, গত ১০ আগস্ট নিয়মিত সাইবার নজরদারির সময় সুমাইয়ার ইনস্টাগ্রাম ও টেলিগ্রাম অ্যাকাউন্টে আপত্তিকর কনটেন্ট এবং সেগুলো বিক্রির প্রচারণার তথ্য নজরে আসে। তদন্তকারীদের দাবি, চক্রটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অর্থ গ্রহণ করে গ্রাহকদের কাছে এসব ছবি ও ভিডিও সরবরাহ করত। গ্রাহক আকৃষ্ট করতে ৩ হাজার ৫০০ টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’-এর প্রচারণাও চালানো হতো বলে জানিয়েছে ডিবি।
ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে অবস্থান শনাক্ত করার পর ১১ আগস্ট রাতে ভাটারা থানা এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে সুমাইয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি আইফোন ১৭ প্রো ম্যাক্স ও একটি ওয়ানপ্লাস স্মার্টফোন জব্দ করা হয়।
পরে সুমাইয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড্ডা এলাকা থেকে তার সহযোগী খাজা সাকলাইন ফারুককে গ্রেপ্তার করা হয়।
ডিবির কর্মকর্তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে জানান, সুমাইয়া ও তার সহযোগীরা মিলে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে এসব কার্যক্রম পরিচালনা করছিলেন। তদন্তে সুমাইয়ার বাবা মেয়ের কর্মকাণ্ড সম্পর্কে অবগত ছিলেন এবং ওই কর্মকাণ্ড থেকে পাওয়া অর্থ গ্রহণ করতেন বলে তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ।
এ ঘটনায় রাজধানীর রমনা মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর আওতায় মামলা করা হয়েছে। চক্রটির বিস্তৃতি, মূল নেটওয়ার্ক এবং অন্য সদস্যদের শনাক্ত করতে গ্রেপ্তার দুজনকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com