গাজা সিটির জেইতুন এলাকায় ধ্বংসস্তূপের নিচে মরদেহ উদ্ধারে কাজ করছেন সিভিল ডিফেন্সের সদস্যরা।
গাজা সিটির জেইতুন এলাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে ২০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করেছে গাজা সিভিল ডিফেন্সের সদস্যরা। বুধবার (২৬ আগস্ট) উদ্ধারকাজ চালানোর সময় এসব মরদেহ পাওয়া যায় বলে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফার বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।
উদ্ধার হওয়া মরদেহগুলো সেলমি ও আল-হাদ্দাদ পরিবারের সদস্যদের বলে জানা গেছে। ওয়াফার প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকায় চলমান যুদ্ধের সময় এর আগে ইসরায়েলি বিমান হামলায় এসব মানুষ নিহত হয়েছিলেন।
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মরদেহ উদ্ধারে গাজা সিভিল ডিফেন্সের কর্মীরা পুরো উপত্যকাজুড়ে অভিযান চালিয়ে যাচ্ছেন।
সিভিল ডিফেন্সের উদ্ধার তৎপরতার মধ্যেই গাজায় এখনো হাজার হাজার মানুষের নিখোঁজ থাকার তথ্য পাওয়া যাচ্ছে। তাদের অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: আনাদোলু এজেন্সি, ওয়াফা
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com