ঢাকা, ২৬ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০২:৪৩ এএম, ২৬ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

শাহরুখ খানকে নিজের ‘প্রথম ভালোবাসা’ বললেন সৌরসেনী মৈত্র

প্রকাশিত : ০২:৪৩ এএম, ২৬ আগস্ট ২০২৬

শাহরুখ খানের সঙ্গে দেখা হওয়ার স্মৃতি ও নিজের ভালোবাসার কথা জানালেন সৌরসেনী মৈত্র।

আন্তর্জাতিক ডেস্ক :

বলিউড তারকা শাহরুখ খানের প্রতি ভক্তদের ভালোবাসার কথা নতুন নয়। তবে প্রিয় তারকার সঙ্গে দেখা হওয়ার পর নিজের অনুভূতি যেভাবে প্রকাশ করেছেন টালিউড অভিনেত্রী সৌরসেনী মৈত্র, তা বেশ আলোচনার জন্ম দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পছন্দ ও ব্যক্তিজীবন নিয়ে কথা বলার সময় শাহরুখ খানকে নিজের ‘স্বপ্নের পুরুষ’ বলে উল্লেখ করেন সৌরসেনী। একইসঙ্গে অভিনেতাকে নিজের প্রথম ‘ভালোবাসা’ বলেও জানান তিনি।

শাহরুখের সঙ্গে প্রথম দেখা হওয়ার স্মৃতি তুলে ধরে সৌরসেনী জানান, কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রথমবার তার প্রিয় তারকার সঙ্গে দেখা হয়েছিল। সেদিন একসঙ্গে ছবি তুলেছিলেন তারা। সেই ছবি এখনো অভিনেত্রীর বাড়িতে বাঁধানো রয়েছে বলে জানান তিনি।

পরবর্তীতে মণীশ মালহোত্রার দীপাবলির পার্টিতে শাহরুখের সঙ্গে আরও দুবার দেখা হয় সৌরসেনীর। একটি সাক্ষাৎ প্রসঙ্গে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়ে অভিনেত্রী বলেন, তিনি শাহরুখকে প্রণাম করেছিলেন। এ সময় শাহরুখ তার গাল টিপে আদরও করেন।

সৌরসেনীর ভাষ্য অনুযায়ী, ওই সময় তিনি মজা করে শাহরুখকে বলেছিলেন, এরপর আর মেকআপ তুলবেন না, এমনকি কয়েক দিন গোসলও করবেন না। জবাবে শাহরুখ তাকে আরও ভালো কাজ করার এবং জীবনে উন্নতি করার পরামর্শ দেন।

প্রিয় তারকার সঙ্গে দেখা করলে অনেক সময় ভক্তদের মোহভঙ্গ হতে পারে—এমন কথা প্রচলিত থাকলেও সৌরসেনীর অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন। তার মতে, শাহরুখের সঙ্গে দেখা হওয়ার পর তার প্রতি শ্রদ্ধা বরং আরও বেড়েছে।

অভিনেত্রী জানান, প্রত্যেক মানুষের প্রতি শাহরুখ খান যে সম্মান ও শ্রদ্ধা দেখান, তা তার কাছে অত্যন্ত শিক্ষণীয়। তারকা হিসেবে জনপ্রিয়তার পাশাপাশি তার ব্যক্তিত্বও সৌরসেনীকে মুগ্ধ করেছে।

মাত্র ৯ বছর বয়সে মডেলিংয়ে পা রাখেন সৌরসেনী মৈত্র। ১৬ বছর বয়সে বড়পর্দায় অভিষেক হয় তার। কলকাতার পাশাপাশি বলিউডেও কাজ করেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি মুক্তি পাওয়া সৌরসেনীর সিনেমা ‘নিব্বা নিব্বি’ নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। প্রচলিত নায়িকার চরিত্রের বাইরে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। সাক্ষাৎকারে বর্তমানে সিঙ্গেল থাকার কথাও জানিয়েছেন সৌরসেনী।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com