ঢাকা, ২৫ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০৫:৫৪ এএম, ২৫ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে সৌদি-ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত

প্রকাশিত : ০৫:৫৪ এএম, ২৫ আগস্ট ২০২৬

প্যারিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

আন্তর্জাতিক ডেস্ক :

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে সৌদি-ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত

স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে সৌদি আরব ও ফ্রান্স। একই সঙ্গে গাজায় টেকসই যুদ্ধবিরতি কার্যকর, বেসামরিক মানুষের জন্য নির্বিঘ্ন মানবিক সহায়তা নিশ্চিত এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পথে বাধা সৃষ্টি করে—এমন সব পদক্ষেপ বন্ধের আহ্বান জানিয়েছে দেশ দুটি।

সোমবার (২৪ আগস্ট) প্যারিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বৈঠকের পর প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এসব অবস্থান তুলে ধরা হয়।

বিবৃতিতে বলা হয়, ১৯৬৭ সালের সীমারেখার ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ফিলিস্তিনি জনগণের অধিকার। এই অধিকার ক্ষুণ্ন করে—এমন যেকোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে সৌদি আরব ও ফ্রান্স। একই সঙ্গে ফিলিস্তিনি ভূখণ্ডের ভৌগোলিক ও রাজনৈতিক ঐক্য অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্ব দিয়েছে দুই দেশ।

গাজায় দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরির পাশাপাশি বেসামরিক নাগরিকদের কাছে জরুরি মানবিক সহায়তা নিরাপদ ও বাধাহীনভাবে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এদিকে হামাসের নিরস্ত্রীকরণ নিয়ে চুক্তি ঘোষণাকে স্বাগত জানিয়েছে রিয়াদ ও প্যারিস। চুক্তিটি কার্যকর করারও আহ্বান জানিয়েছে তারা।

যৌথ বিবৃতিতে ইসরায়েলের বসতি স্থাপন নীতি এবং বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধের দাবি জানানো হয়েছে। সৌদি আরব ও ফ্রান্সের মতে, এসব কর্মকাণ্ড দ্বি-রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনাকে আরও সংকটের মধ্যে ফেলছে।

এ ছাড়া ‘নিউইয়র্ক ঘোষণা’ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে দুই দেশ। ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে ফিলিস্তিনে আইনসভা ও প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের ঘোষণাকেও স্বাগত জানিয়েছে তারা।

বৈঠক শেষে দুই নেতা বলেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মান, আন্তর্জাতিক আইন অনুসরণ এবং সংঘাতের রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান নিশ্চিত করা প্রয়োজন।

বৈঠকে ফিলিস্তিন ইস্যুর পাশাপাশি ইরান, হরমুজ প্রণালির নিরাপত্তা এবং লেবানন, ইয়েমেন, সুদান ও সিরিয়ার পরিস্থিতি নিয়েও আলোচনা করেন সৌদি যুবরাজ ও ফরাসি প্রেসিডেন্ট।

সূত্র: আরব নিউজ

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com