ঢাকা, ২৫ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ১২:৩৬ এএম, ২৫ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

৫ সেপ্টেম্বর দিল্লিতে ফের রাজপথে সিজেপি, ইন্ডিয়া গেট থেকে পুলিশ সদরদপ্তর পর্যন্ত পদযাত্রা

প্রকাশিত : ১২:৩৬ এএম, ২৫ আগস্ট ২০২৬

NEET প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লিতে ফের পদযাত্রার ঘোষণা দিয়েছে সিজেপি।

আন্তর্জাতিক ডেস্ক :

৫ সেপ্টেম্বর দিল্লিতে ফের রাজপথে সিজেপি

ভারতের রাজধানী নয়াদিল্লিতে আবারও আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আগের আন্দোলনের সময় সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ার অভিযোগে আগামী ৫ সেপ্টেম্বর নতুন কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনটি।

কর্মসূচির অংশ হিসেবে ওই দিন ইন্ডিয়া গেট থেকে দিল্লি পুলিশের সদরদপ্তর পর্যন্ত শান্তিপূর্ণ পদযাত্রা করার ঘোষণা দেওয়া হয়েছে। এতে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে প্রশ্নপত্র ফাঁসের পর আত্মহত্যা করা NEET পরীক্ষার্থীদের মা-বাবা এবং আগের আন্দোলনে পুলিশি সহিংসতার শিকার ব্যক্তিদের।

সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ার অভিযোগ

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ব্যঙ্গাত্মক গোষ্ঠী হিসেবে যাত্রা শুরু করা সিজেপি বর্তমানে তরুণদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। সংগঠনটি এরই মধ্যে সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডেও যুক্ত হয়েছে।

এর আগে কয়েক সপ্তাহ ধরে চলা তীব্র আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জোরালো হয়। ওই সময় সরকার NEET পরীক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা ও আইনি ব্যবস্থা প্রত্যাহারের আশ্বাস দেয়।

সরকারের প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে গত ২৫ জুলাই সাময়িকভাবে আন্দোলন স্থগিত করেছিল সিজেপি।

এফআইআর নিয়ে প্রশ্ন

সম্প্রতি সংগঠনটির জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে অভিযোগ করা হয়, সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। তাদের দাবি, প্রতিশ্রুতি পূরণের পরিবর্তে সরকার বিভিন্ন কৌশল ও অজুহাতে বিষয়টি বিলম্বিত করছে।

সিজেপির অভিযোগ, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআরের তালিকা চেয়েছিল সুপ্রিম কোর্ট। মামলা প্রত্যাহারের প্রক্রিয়া এগিয়ে নিতে ওই তালিকা প্রয়োজন হলেও সরকার তা এখনো দেয়নি।

এ ছাড়া সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত আশ্বাসও দেওয়া হয়নি বলে দাবি করেছে সংগঠনটি।

৫ সেপ্টেম্বরের কর্মসূচিতে নতুন উত্তেজনার আশঙ্কা

সরকারের কথিত টালবাহানার প্রতিবাদে আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে সিজেপি। একই সঙ্গে শিক্ষার্থী ও তরুণদের কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।

এর আগে সংসদ ভবনের দিকে যাওয়ার সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছিল। সে সময় পুলিশের লাঠিচার্জে বহু শিক্ষার্থী এবং কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

ফলে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে ক্ষোভের মধ্যে আগামী ৫ সেপ্টেম্বরের পদযাত্রাকে ঘিরে দিল্লিতে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

সূত্র: এনডিটিভি

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com