ঢাকা, ২২ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৭:১২ এএম, ২২ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

পত্নীতলায় ১৩ হাজার কলাগাছ কাটার ঘটনায় আসামি গ্রেপ্তার

প্রকাশিত : ০৭:১২ এএম, ২২ আগস্ট ২০২৬

পত্নীতলায় ১৩ হাজার কলাগাছ কাটার ঘটনায় আসামি গ্রেপ্তার

নিউজ ডেস্ক :

নওগাঁর পত্নীতলায় রাতের আঁধারে প্রায় ১৩ হাজার কলাগাছ কেটে ফেলার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি মো. তুহিন (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) উপজেলার শ্যামবাটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে তুহিনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, এ ঘটনায় একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, পত্নীতলায় রাতের আঁধারে প্রায় ১৩ হাজার কলাগাছ কেটে ফেলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পক্ষ থানায় মামলা দায়ের করে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com