ঢাকা, ২২ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০১:০৪ এএম, ২২ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

২৫ বছর একই মসজিদে ইমামতি, ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় পেলেন মাওলানা আবুল হোসেন

প্রকাশিত : ০১:০৪ এএম, ২২ আগস্ট ২০২৬

২৫ বছর ইমামতির পর ঘোড়ার গাড়িতে ‘রাজকীয়’ বিদায় পেলেন মাওলানা আবুল হোসেন

নিউজ ডেস্ক :

শরীয়তপুরের নড়িয়ায় একই মসজিদে টানা ২৫ বছর ইমামতির দায়িত্ব পালন শেষে মাওলানা আবুল হোসেনকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমীভাবে বিদায় জানিয়েছেন মুসল্লি ও এলাকাবাসী।

শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের নয়ান মাদবর কান্দি খানবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাওলানা আবুল হোসেন দীর্ঘ ২৫ বছর ধরে মসজিদটিতে পাঁচ ওয়াক্ত নামাজ, জুমা ও তারাবিহসহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রমে ইমামতি করেছেন। পাশাপাশি স্থানীয়দের ধর্মীয় শিক্ষা ও নৈতিকতার বিষয়ে পরামর্শ দিয়েছেন। দীর্ঘ সময়ে মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ ও আত্মিক সম্পর্ক তৈরি হয়।

বিদায় অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটির সদস্য, মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। প্রিয় ইমামের বিদায়ের মুহূর্তে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

নিজের অনুভূতি জানিয়ে মাওলানা আবুল হোসেন বলেন, ‘এই মসজিদের সঙ্গে আমার জীবনের ২৫টি বছর জড়িয়ে আছে। এখানকার মুসল্লি ও এলাকাবাসীর কাছ থেকে সবসময় ভালোবাসা ও সম্মান পেয়েছি। বিদায়ের সময় তারা যেভাবে আমাকে সম্মানিত করেছেন, তাতে মনে হয়েছে যেন আমাকে জান্নাতে পৌঁছে দেওয়া হলো। আমি সবার কাছে দোয়া চাই, আমিও সবার জন্য দোয়া করব।’

স্থানীয় ইউপি সদস্য কালাম খান বলেন, ‘হুজুর আমাদের কাছে শুধু একজন ইমাম ছিলেন না, পরিবারের একজন অভিভাবকের মতো ছিলেন। দীর্ঘ ২৫ বছর তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর বিদায়ে আমরা ব্যথিত।’

অনুষ্ঠানের আয়োজক রবিউল ইসলাম রাব্বি বলেন, ধর্মীয় বিষয়ের পাশাপাশি সামাজিক নানা বিষয়েও মাওলানা আবুল হোসেন স্থানীয়দের দিকনির্দেশনা দিয়েছেন। তাঁর প্রতি ভালোবাসা ও সম্মান থেকেই ঘোড়ার গাড়িতে বিদায়ের আয়োজন করা হয়েছে।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. জইনুদ্দিন খান বলেন, ‘মাওলানা আবুল হোসেন দীর্ঘদিন অত্যন্ত সুনামের সঙ্গে ইমামতির দায়িত্ব পালন করেছেন। তাঁর প্রতি মুসল্লি ও এলাকাবাসীর গভীর ভালোবাসা ও শ্রদ্ধা থেকেই এই ব্যতিক্রমী বিদায়ের আয়োজন।’

বিদায় অনুষ্ঠানের শেষপর্যায়ে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে তুলে দেওয়া হয় মাওলানা আবুল হোসেনকে। ব্যতিক্রমী এ বিদায় দেখতে আশপাশের এলাকার অনেক মানুষও সেখানে জড়ো হন।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com