ঢাকা, ২২ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৮:৫০ এএম, ২২ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

নলডাঙ্গায় স্বামীর মৃত্যুর এক দশক পর সৎ ছেলের বিরুদ্ধে নারীকে উচ্ছেদের অভিযোগ

প্রকাশিত : ০৮:৫০ এএম, ২২ আগস্ট ২০২৬

বসতভিটার গাছপালা কেটে নেওয়া ও বাড়ি ছাড়তে হুমকির অভিযোগ; থানায় লিখিত অভিযোগ

নিউজ ডেস্ক :

নাটোরের নলডাঙ্গায় স্বামীর মৃত্যুর প্রায় এক দশক পর জাহানারা বেওয়া (৫৫) নামে এক নারীকে বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা এবং ভিটার গাছপালা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর সৎ ছেলে মিলন তালুকদারের বিরুদ্ধে।

এ ঘটনায় নিজের জীবনের নিরাপত্তা ও বসতভিটা রক্ষার দাবিতে নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী জাহানারা বেওয়া।

জাহানারা বেওয়ার দাবি, তাঁর স্বামী মোজাম্মেল হক তালুকদার মারা যাওয়ার পর থেকেই তিনি ওই বাড়িতে বসবাস করে আসছেন। সম্প্রতি তাঁর সৎ ছেলে মিলন তালুকদার ও তাঁর সহযোগীরা বসতভিটার বিভিন্ন গাছ কেটে নিয়ে যান।

তিনি আরও অভিযোগ করেন, বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য তাঁকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বসতভিটা হারানোর আশঙ্কা করছেন।

ভুক্তভোগী নারী জানান, স্বামীর মৃত্যুর পর দীর্ঘদিন ধরে তিনি ওই বাড়িতেই বসবাস করছেন। এখন তাঁকে উচ্ছেদের চেষ্টা করা হলে তাঁর থাকার কোনো জায়গা থাকবে না। তাই নিজের নিরাপত্তা ও বসতভিটা রক্ষায় তিনি পুলিশের সহযোগিতা চেয়েছেন।

এ বিষয়ে নলডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com