ঢাকা, ২২ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৯:০০ এএম, ২২ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

কালাইয়ে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

প্রকাশিত : ০৯:০০ এএম, ২২ আগস্ট ২০২৬

হাত-পা বেঁধে মারধর ও গরম কাস্তে দিয়ে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ; স্বামী গ্রেপ্তার

নিউজ ডেস্ক :

জয়পুরহাটের কালাইয়ে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে মেহেদী হাসান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতনের শিকার মাছুদা বেগম (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে মেহেদী হাসানের সঙ্গে মাছুদা বেগমের বিয়ে হয়। তাঁদের ১২ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে মাছুদাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, গত ১৪ আগস্ট মেহেদী মাছুদার হাত-পা বেঁধে ঘরের ভেতর উচ্চ শব্দে গান বাজান। একপর্যায়ে প্লায়ার্স দিয়ে তাঁর মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায় বলে অভিযোগ। পরে গরম কাস্তে দিয়ে তাঁর হাত-পায়ে ছ্যাঁকা দেওয়ারও অভিযোগ রয়েছে।

নির্যাতনের একপর্যায়ে মাছুদা অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঘরের ভেতরে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সাত দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে মাছুদা বেগমের মৃত্যু হয়।

এ ঘটনায় মাছুদার ভাই বাদী হয়ে মামলা করেন। মামলার পর শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে মেহেদী হাসানকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে শনিবার মেহেদী হাসানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com