১১ দলের লংমার্চে পুলিশের সহযোগিতার আশ্বাস, প্রথম কর্মসূচি ৫ সেপ্টেম্বর
জামায়াতে ইসলামীসহ ১১ দলের ঘোষিত লংমার্চ কর্মসূচি শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করতে পুলিশের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় পুলিশ হেডকোয়ার্টার্সে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) সঙ্গে জামায়াতে ইসলামীসহ ১১ দলের নেতাদের বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।
তিনি জানান, লংমার্চ কর্মসূচি নিরাপদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যেই আইজিপির সঙ্গে তাদের আলোচনা হয়েছে।
মিয়া গোলাম পরওয়ার জানান, ঢাকা থেকে চারটি পৃথক রুটে পর্যায়ক্রমে লংমার্চ কর্মসূচি পালন করবে ১১ দল। পুলিশ সহযোগিতার আশ্বাস দেওয়ার পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি পরিচালনার পরামর্শ দিয়েছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে প্রথম লংমার্চ শুরু হবে। ফেনী ও মীরসরাই হয়ে কর্মসূচিটি চট্টগ্রামের দিকে যাবে।
এরপর ১৯ সেপ্টেম্বর রংপুর, ১০ অক্টোবর খুলনা এবং ২৪ অক্টোবর সিলেট অভিমুখে আরও তিনটি লংমার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, লংমার্চসহ এসব কর্মসূচিতে জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পাবে। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির বিষয়টিও কর্মসূচিতে প্রাধান্য দেওয়া হবে।
লংমার্চ নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই জানিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, তারা শান্তিপূর্ণভাবেই সব কর্মসূচি সম্পন্ন করতে চান।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com