ঢাকা, ২৫ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০১:০৮ এএম, ২৫ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

কেন্দ্রীয় মন্ত্রীদের বাংলো সাজাতে এক বছরে ৯২ কোটি টাকা ব্যয়, প্রশ্ন তুলল সিজেপি

প্রকাশিত : ০১:০৮ এএম, ২৫ আগস্ট ২০২৬

কেন্দ্রীয় মন্ত্রীদের বাংলো সাজাতে এক বছরে ৯২ কোটি টাকা ব্যয়, প্রশ্ন তুলল সিজেপি

আন্তর্জাতিক ডেস্ক :

মন্ত্রীদের বাংলো সাজাতে এক বছরে ৯২ কোটি টাকা, প্রশ্ন তুলল সিজেপি

ভারতের রাজধানী দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীদের সরকারি বাসভবন মেরামত ও সাজসজ্জায় ২০২৫-২৬ অর্থবছরে ৯২ কোটি ৩৫ লাখ টাকা ব্যয় হয়েছে। সরকারি অর্থের এই বড় অঙ্কের ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

তথ্য জানার অধিকার (আরটিআই) আইনে পাওয়া তথ্যের বরাত দিয়ে দলটি জানিয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে একই খাতে ব্যয় হয়েছিল ২৭ কোটি ৪৭ লাখ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে মন্ত্রীদের সরকারি বাসভবন সংস্কার ও সাজসজ্জায় ব্যয় বেড়েছে তিন গুণেরও বেশি।

স্কুলের অবকাঠামো নিয়ে প্রশ্ন

সিজেপির দাবি, সরকারি বাসভবনের সাজসজ্জায় ব্যয় করা এই অর্থ দেশের সরকারি স্কুলগুলোর অবকাঠামো উন্নয়নে ব্যবহার করা হলে বিপুলসংখ্যক শিক্ষার্থী উপকৃত হতে পারত।

দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপের অভিযোগ, ভারতের অনেক সরকারি স্কুলে এখনো শিক্ষার্থীদের জন্য পানীয় জলসহ প্রয়োজনীয় মৌলিক সুবিধা পর্যাপ্ত নয়। এমন পরিস্থিতিতে মন্ত্রীদের সরকারি বাসভবন সংস্কারে বিপুল অর্থ ব্যয় কতটা যৌক্তিক, সে প্রশ্নও তুলেছে সংগঠনটি।

১২ বছরে ব্যয় ৫৪৭ কোটি টাকার বেশি

সিজেপির দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রীদের সরকারি বাসভবন মেরামত ও সংস্কারে মোট প্রায় ৫৪৭ কোটি ৬৮ লাখ টাকা ব্যয় হয়েছে।

দলটির অভিযোগ, সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণে শিক্ষা ও জনসেবামূলক অবকাঠামোকে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

‘স্কুল ঠিক করো’ কর্মসূচি

সরকারি স্কুলগুলোর অবকাঠামোগত সমস্যা সামনে আনতে ‘স্কুল ঠিক করো’ কর্মসূচি শুরু করেছে ককরোচ জনতা পার্টি।

এই কর্মসূচির আওতায় বিভিন্ন এলাকার সরকারি স্কুল পরিদর্শন করছেন দলটির নেতাকর্মীরা। তারা স্কুলগুলোর বিদ্যমান সমস্যা চিহ্নিত করার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানাচ্ছেন।

সিজেপির বক্তব্য, মন্ত্রীদের সরকারি বাসভবন সাজসজ্জার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতেও সরকারি ব্যয়ের একটি বড় অংশ বরাদ্দ করা প্রয়োজন।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com