উত্তরা থেকে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই মো. শফিকুল ইসলামসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর উত্তরা থেকে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলামকে (৪৩) গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় তার সঙ্গে থাকা ওয়াসিম (২৪) নামের আরও এক যুবককেও গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ইয়াবা পাচারে জড়িত একটি চক্রের বিষয়ে তথ্য পাওয়ার পর রোববার (২৩ আগস্ট) রাতে উত্তরার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালানো হয়। অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়।
দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) বখতিয়ার হোসেন জানান, প্রথমে আজমপুর কাঁচাবাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ওয়াসিমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে ওয়াসিমের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এএসআই শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে আরও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এরপর আজমপুর কাঁচাবাজার এলাকার বিসমিল্লাহ পল্লির নূর বিল্ডিংয়ের ৬৭ নম্বর ফ্ল্যাটে অভিযান চালানো হয়। সেখান থেকে আরও ৫ হাজার ১১০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
সব মিলিয়ে অভিযানে ৫ হাজার ৩১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহিনুর রহমান জানান, এ ঘটনায় রোববার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দুজনের পাশাপাশি অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।
পরে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন পুলিশকে জানিয়েছেন, তারা দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দক্ষিণখান ও আশপাশের এলাকায় বিক্রি করতেন।
পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. এমদাদুল হক এএসআই শফিকুল ইসলামের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শফিকুলের গ্রেপ্তারের বিষয়ে তিনি অবগত। পাশাপাশি থানায় দায়িত্ব পালনের ক্ষেত্রে এএসআই শফিকুল অনিয়মিত ছিলেন বলেও জানান তিনি।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com