ঢাকা, ২৫ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০২:২৭ এএম, ২৫ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

সন্তান জন্মে সর্বোচ্চ ৬৭ লাখ টাকা সহায়তা দেবে সিঙ্গাপুর

প্রকাশিত : ০২:২৭ এএম, ২৫ আগস্ট ২০২৬

সন্তান জন্মে সর্বোচ্চ ৬৭ লাখ টাকা সহায়তা দেবে সিঙ্গাপুর

আন্তর্জাতিক ডেস্ক :

সন্তান জন্মে সর্বোচ্চ ৬৭ লাখ টাকা সহায়তা দেবে সিঙ্গাপুর

সিঙ্গাপুরে জন্মহার আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় সন্তান জন্মে বড় অঙ্কের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। নতুন সুবিধার আওতায় যোগ্য নাগরিক পরিবারগুলো সন্তানপ্রতি সর্বোচ্চ প্রায় ৭০ হাজার সিঙ্গাপুর ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৭ লাখ টাকা পর্যন্ত সরকারি সহায়তা পেতে পারে।

দ্রুত বয়স্ক জনসংখ্যা বাড়তে থাকায় বিশ্বের অন্যতম ধনী এই নগররাষ্ট্রটি ‘সুপার-এজড সোসাইটি’র দিকে এগিয়ে যাচ্ছে। দেশটির মোট জনসংখ্যার প্রায় এক-পঞ্চমাংশের বয়স শিগগিরই ৬৫ বছর বা তার বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।

রোববার (২৩ আগস্ট) ২০২৬ সালের ন্যাশনাল ডে র‍্যালিতে নতুন আর্থিক প্রণোদনার ঘোষণা দেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং। খবর ইকোনমিক টাইমসের।

নতুন চাইল্ড সাপোর্ট প্যাকেজ

প্রধানমন্ত্রী লরেন্স ওং জানান, নতুন ‘এসজি চাইল্ড সাপোর্ট প্যাকেজ’-এর আওতায় সর্বোচ্চ ৬২ হাজার সিঙ্গাপুর ডলার এবং বিদ্যমান সুবিধার মাধ্যমে আরও প্রায় ৭ হাজার ৫০০ সিঙ্গাপুর ডলার পাওয়া যাবে।

ন্যাশনাল পপুলেশন অ্যান্ড ট্যালেন্ট ডিভিশনের তথ্য অনুযায়ী, নতুন প্যাকেজটি আগের দুটি সহায়তা কর্মসূচিকে একীভূত করে তৈরি করা হয়েছে।

নতুন ব্যবস্থায় ১ এপ্রিল ২০২৭ বা তার পর জন্ম নেওয়া প্রতিটি যোগ্য শিশুর জন্য ১০ হাজার সিঙ্গাপুর ডলারের নগদ উপহার দেওয়া হবে। জন্মের প্রথম ১২ মাসের মধ্যে দুই কিস্তিতে এই অর্থ পরিশোধ করা হবে।

১৬ বছর পর্যন্ত বার্ষিক ক্রেডিট

নগদ সহায়তার পাশাপাশি শিশুর জীবনের প্রথম ১৬ বছর পর্যন্ত প্রতি বছর ২ হাজার সিঙ্গাপুর ডলার করে ক্রেডিট দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। ১৬ বছরে এর মোট পরিমাণ দাঁড়াবে ৩২ হাজার সিঙ্গাপুর ডলার।

এ ছাড়া বর্তমান সুবিধার তুলনায় প্রথম সন্তানের বয়স ১৭ বছর হওয়া পর্যন্ত পরিবারগুলো অতিরিক্ত ৪২ হাজার সিঙ্গাপুর ডলার পর্যন্ত সুবিধা পাবে।

তৃতীয় সন্তানের ক্ষেত্রে আর্থিক সহায়তা আরও ১৯ হাজার সিঙ্গাপুর ডলার বাড়বে বলে জানানো হয়েছে।

উপকৃত হবে ৬ লাখের বেশি শিশু

সিঙ্গাপুর সরকারের ধারণা, নতুন এই সহায়তা প্যাকেজের আওতায় প্রায় ৩ লাখ ৮০ হাজার পরিবার উপকৃত হবে। এসব পরিবারের ১৭ বছর বা তার কম বয়সী ৬ লাখ ১০ হাজারের বেশি শিশু নতুন সুবিধার আওতায় আসবে বলে ধারণা করা হচ্ছে।

ক্রমাগত কমতে থাকা জন্মহার মোকাবিলা এবং তরুণ পরিবারগুলোকে সন্তান নেওয়ার ক্ষেত্রে উৎসাহিত করতেই এই বড় অঙ্কের আর্থিক প্রণোদনা চালু করছে সিঙ্গাপুর সরকার।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com