সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ৭০ বছর বয়সী মাকে বাড়ি থেকে তাড়ানোর অভিযোগ।
যশোরের কেশবপুরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বাবার লাশ রেখে দুই ভাইয়ের মধ্যে মারামারির ঘটনার পর এবার ৭০ বছর বয়সী মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলে ও পুত্রবধূদের বিরুদ্ধে।
বুধবার (২৬ আগস্ট) নুরজাহান বেগম নামে ওই বৃদ্ধা কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন।
এর আগে সোমবার তাঁর স্বামী খালেক মান মারা যান। এরপর সম্পত্তির ভাগাভাগি নিয়ে দুই ছেলে মাহবুবুর রহমান ও আসাবুলের মধ্যে মারামারি হয়। এ সময় দুই ভাই ও তাঁদের স্ত্রীরা আহত হন।
নুরজাহান বেগমের অভিযোগ, মারামারির ঘটনায় ছোট ছেলে আসাবুল ও তাঁর স্ত্রী হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পর তাঁকে বাড়ি থেকে বের করে দেন। পরে বাধ্য হয়ে তিনি মেয়ের বাড়িতে গিয়ে আশ্রয় নেন।
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে কেশবপুরের ইউএনও জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বৃদ্ধা নুরজাহান বেগমকে প্রয়োজনীয় আইনগত সহায়তা দেওয়া হবে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com